বৃহস্পতিবার কৃষক নেতাদের সঙ্গে বৈঠক আন্দোলনরত কুস্তিগীরদের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজধানী দিল্লির বুকে জাতীয় কুস্তিগীরদের আন্দোলন প্রায় দেড় মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে। এখনও তাঁদের দাবিতে অনড় কুস্তিগীররা। এরই মধ্যে দিল্লি পুলিশ জানিয়ে দিয়েছে ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তার উপযুক্ত প্রমাণ নেই। সূত্রের খবর, এইসব ইস্যুতেই বৃহস্পতিবার আন্দোলনরত কুস্তিগীরদের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন কৃষক নেতারা। এবং সেই আলোচনায় উঠে আসতে পারে ১০টি ইস্যুও।

সূত্রের খবর, যে ১০টি ইস্যু নিয়ে আলোচনা হতে পারে, উত্তরপ্রদেশ, মজফর নগরে কুস্তিগীরদের সমর্থনে একটা বড় সভার আয়োজন করা হবে। এবং সেই সভা থেকেই ব্রিজ ভূষণ শরণ সিং-এর আন্দোলন আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে কৃষক নেতাদের।

এই বিষয়ে কৃষক নেতা নরেশ তাকিয়াত বলেন,  ভারতীয় কিষাণ ইউনিয়নের পক্ষ থেকে প্রতিনিধিরা যাবেন উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থানের বিভিন্ন জায়গায়। সেখানে গিয়ে তাঁরা কুস্তিগীররা যে মহাপঞ্চায়েতের ডাক দিয়েছেন সেই আন্দোলনে সকলকে সামিল হওয়ারও আবেদন জানাবেন।

এছাড়া কুস্তিগীররা তাঁদের পদক যে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং তাঁদের অনুরোধ করে সেই আন্দোলন আপাতত স্থগিত হলেও, ভবিষ্যতে কি হবে সেই নিয়েও কৃষকদের নেতাদের সঙ্গে বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে সংবাদমাধ্যম সূত্রে।

এই ইস্যুতে দিল্লি পুলিশ গতকাল ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে জানায় যে, তাঁর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার উপযুক্ত প্রমাণ নেই। তারপরই কেন্দ্রীয় সরকারের ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, যেহেতু তাঁর বিরুদ্ধে প্রমাণ নেই, কাজেই তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। ফলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পরবর্তী আন্দোলনের রূপরেখাও তৈরি নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনার সম্ভাবনা রয়েছে।

এবং ব্রিজ ভূষণ শরণ সিং ইস্যুতে আন্তজার্তিক কুস্তি ফেডারেশন ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ধীরগতিতে কেন তদন্ত হচ্ছে তার জন্য ক্ষোভাপ্রকাশ করেছে। শুধু তাই নয়, আগামী ৪৫ দিনের মধ্যে ভারতীয় কুস্তি ফেডারেশন-এর নির্বাচন করার জন্যও বলেছেন তাঁরা। এইসব গুরুত্বপূর্ণ ইস্যুগুলি আলোচনায় উঠে আসতে পারে। এখন দেখা যাক দুই পক্ষের সাক্ষাতের পর কি তথ্য উঠে আসে সেদিকেই নজর থাকবে সকলের।

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ