ছেলে ভারতীয় দলে সুযোগ পাওয়ায় শুভেচ্ছা সরফরাজের বাবার

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী ২ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন নবাগত খেলোয়াড় সরফরাজ খান। ছেলে সুযোগ পাওয়ায় স্বভাবতই উচ্ছ্বসিত বাবা নৌশাদ খান। সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে নির্বাচকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। পাশাপাশি সরফরাজের ভারতীয় দলে সুযোগ পাওয়ার পিছনে যাদের ভূমিকা অনস্বীকার্য, তাঁদেরকেও ধন্যবাদ দেন নৌশাদ।

ভিডিও ফুটেজে সরফরাজের বাবা নৌশাদ জানান, ‘সরফরাজ টেস্টে দলে ডাক পেয়েছে। এই কারণে আমি মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই। এই মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকেই ওর ক্রিকেট ক্যারিয়ার শুরু হয়েছিল। পাশাপাশি আমি ক্রিকেট বোর্ডের নির্বাচকদেরও ধন্যবাদ জানাব সরফরাজকে জাতীয় দলে সুযোগ দেওয়ার জন্য। আশা করব, ও দেশের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করবে ও ভারতকে ম্যাচ জেতাতে সাহায্য করবে।‘ এদিকে প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম উল হক সরফরাজের ভারতীয় দলে অন্তর্ভুক্তি নিয়ে শুভেচ্ছা দিয়েছেন।

সম্প্রতি চোটের কারণে ভারতীয় দল থেকে ছিটকে যায় কে এল রাহুল ও রবীন্দ্র জাদেজা। এরপরই তিন জনকে ভারতীয় দলে জায়গা দেওয়া হয়। যে নতুন তিন জনকে ভারতীয় দলে জায়গা দেওয়া হয়, তার মধ্যে রয়েছে সরফরাজ খান। ইতিমধ্যে প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে ২৮ রানে হেরে চাপে ভারতীয় শিবির। হায়দরাবাদ টেস্টে রেহিত শর্মার অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। এই প্রেক্ষাপটে নবাগত সরফরাজের দিকেই যে ক্রিকেট মহল তাকিয়ে থাকবে, তা বলার অপেক্ষা রাখে না। উল্লেখযোগ্য বিষয়, এমন একটা সময়ে সরফরাজকে ভারতীয় দলে নেওয়া হয়েছে, যখন সরফরাজ দুর্ধর্ষ ফর্মে রয়েছে।

শুষ্ক পুরুলিয়ায় জলের ছোঁয়া, মেগা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

দুটির বেশি সন্তান নয়, রাজ্যে কঠোর আইন চালুর পথে স্বাস্থ্যদফতর

লঞ্চের আগেই প্রকাশ্যে Poco M8x 5G , জেনে নিন দাম ও ফিচার

পুজোয় ডুয়ার্সে অ্যাডভেঞ্চারের হাতছানি! খুলছে সরকারি বন-বাংলো

শর্ট সার্কিটে তারাপীঠের হোটেলে বহু মানুষের মৃত্যু, এই বিপদ এড়াতে কি করবেন?

‘ক্ষতিপূরণ চাই না, বাবার নামে স্কুল করে দিন,’ ককরোচদের জানাল ইন্দাসের শেখ আব্দুল

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ভারী বৃষ্টিতে জলমগ্ন চার জেলা, একাধিক নির্দেশ নবান্নের, অতিরিক্তি NDRF মোতায়েনের পরামর্শ মুখ্যসচিবের

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়েই কপিল-বোথামদের ছুঁয়ে ফেললেন জাদেজা

দলবদলু কাকলি-সুদীপদের সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে সুুপ্রিম কোর্টে মামলা অভিষেকের

বাংলাদেশের কাছে হারের পর দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া