শেষ ম্যাচে পেনাল্টি মিস করে ট্র্যাজিক হিরো হয়েছিলেন জিকো

গুয়াডালাজারার জালিস্কো স্টেডিয়ামে ৪৫ ডিগ্রি গরমের মধ্যেই শুরু হয়েছিল ম্যাচ।

Share:

১৯৮৬: ব্রাজিল বনাম ফ্রান্স কোয়ার্টার ফাইনাল 

নিজস্ব প্রতিনিধি: ১৯৮৬ সালের বিশ্বকাপ ছিল ফুটবলের বরপুত্র মারাদোনাময়। গোটা দুনিয়ার ফুটবলপ্রেমীরা বুঁদ হয়েছিলেন মারাদোনায়। কিন্তু ওই বিশ্বকাপেই পেনাল্টি মিস করে অনুরাগীদের কাছে ট্র্যাজিক হিরো হয়েছিলেন ব্রাজিলের তারকা ফুটবলার জিকো। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ফ্রান্স আর ব্রাজিল। আর সেই দুর্দান্ত ম্যাচের কথা আজও অনেকের স্মৃতিতে উজ্জ্বল।

বিশ্বকাপে সেবার জিকো-ফ্যালকাও-কারেকা-সক্রেটিসদের নিয়ে গড়া সোনালী প্রজন্মকে নিয়েই এসেছিল ব্রাজিল। গুয়াডালাজারার জালিস্কো স্টেডিয়ামে ৪৫ ডিগ্রি গরমের মধ্যেই শুরু হয়েছিল ম্যাচ। শুরু থেকেই কার্যত ফ্রান্সের গোলবক্সে একের পর আক্রমণ শানাতে থাকে জিকো-কারেকা-সক্রেটিসরা। সেই আক্রমণ সামলাতে হিমশিম খেতে হয় ফ্রান্সের গোলরক্ষক জোয়েল ব্যাটসকে। কিছুক্ষণের ফরাসি রক্ষণ দুর্গ ভেঙে গোল করলেন ব্রাজিলের নয় নম্বর জার্সিধারী কারেকা। গোল খাওয়ার পরে হতাশ না হয়ে দ্বিগুণ উদ্যমে ঝাঁপিয়ে পড়ল ফ্রান্স। একের পর আক্রমণে মিশেল প্লাতিনিরা ঝাঁঝরা করে ফেলতে লাগলেন ব্রাজিলের রক্ষণ। শেষ পর্যন্ত ৪১ মিনিটে ডান প্রান্ত দিয়ে ঢুকে পড়লেন ডমিনিক রশেঁতু। বল ধরার জন্য এগিয়ে এসে স্টপিরার সঙ্গে সংঘর্ষে ভূমিশয্যা নেন ব্রাজিলিয়ান গোলরক্ষক কার্লোস। বাঁ পায়ের আলতো টোকায় বল জালে পাঠিয়ে দলকে ম্যাচে ফেরালেন প্লাতিনি।

বিরতির পরে আক্রমণের ঝাঁজ বাড়ায় দুই দলই। জুনিয়রের গোলার মতো শট প্রতিহত করার পাশাপাশি কারেকার হেড থেকে প্রায় নিশ্চিত গোল বাঁচিয়ে দেন ফরাসি গোলরক্ষক ব্যাটস। তার মধ্যেই মুলারকে উঠিয়ে জিকোকে নামান ব্রাজিল কোচ তেলে সান্তানা। জিকো নামার মিনিট দুয়েকের মধ্যেই পেনাল্টি পায় ব্রাজিল। ব্রাঙ্কোকে পেনাল্টি বক্সের মধ্যে ধাক্কা মেরে ফেলে দেন ব্যাটস। পেনাল্টি নিতে এগিয়ে এলেন জিকো। কিন্তু সেই শট প্রতিহত করে নিজের ‘পাপ’ মোচন করলেন ফ্রান্সের গোলরক্ষক। দ্বিতীয়ার্ধে কোনও গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৩০ মিনিটে দুই দল একাধিক সুযোগ পেলেও গোল করতে পারেনি।

ম্যাচের নিষ্পত্তি করতে খেলা গড়ায় টাইব্রেকারে। স্নায়ু চাপে টাইব্রেকারের শট মিস করলেন সক্রেটিস, প্লাতিনি। পঞ্চম শট নিতে এসে সাইড বারে বল মারলেন জুলিও সিজার। দলের হয়ে শেষ শট নিতে এসে বরফের মতো শীতল মাথায় বল গোলপোস্টে ঢুকিয়ে দিলেন ফ্রান্সের লুইজ ফার্নান্দেজ। বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে খানখান হয়ে গেল জিকো-সক্রেটিসদের।

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি