বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে ৬৪ বছরের রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে আর্জেন্টিনা

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র একটি ম্যাচ। সেই ম্যাচেই বদলে যেতে পারে বিশ্ব ফুটবলের ইতিহাস। স্পেনকে হারিয়ে যদি বিশ্বকাপের ট্রফি জিততে পারে আর্জেন্টিনা, তাহলে শুধু আরেকটি ট্রফিই তাদর শিবিরে যোগ হবে না, ৬৪ বছর পর ইতিহাস গড়বে মেসিদের দল।  ১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের কৃতিত্ব গড়বে লিওনেল স্কালোনির শিষ্যরা।

সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে লিওনেল স্কালোনির দল। সেই জয়ের পর থেকেই আর্জেন্টিনার সামনে থাকা ঐতিহাসিক সম্ভাবনা নিয়ে চর্চা শুরু হয়েছে। বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে এখনও পর্যন্ত মাত্র দুটি দেশই পরপর দুটি ট্রফি জয়ের কীর্তি গড়েছে। প্রথমে ইতালি ১৯৩৪ ও ১৯৩৮ সালে এই সাফল্য পায়। এরপর ব্রাজিল ১৯৫৮ এবং ১৯৬২ সালে টানা দুই বিশ্বকাপ জিতে সেই তালিকায় নাম লেখায়। তারপর কেটে গেছে ৬৪ বছর, কিন্তু আর কোনো দল সেই জায়গায় পৌঁছাতে পারেনি। আর্জেন্টিনা যদি বিশ্বকাপ পায় তাহলে ইতালি ও ব্রাজিলের সঙ্গে টানা দু’বছর বিশ্বকাপ জেতা দলের তালিকায় নাম লেখাবে আর্জেন্টিনা।

আরও পড়ুন:  বিশ্বকাপ জিতলেই অবসর! ফাইনালের আগে বড় ঘোষণা স্পেনের তারকা ফুটবলারের

তবে বেশ কয়েকটি দল ইতিহাস গড়ার খুব কাছাকাছি গিয়েও ব্যর্থ হয়েছে। ১৯৮৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর ১৯৯০ সালেও ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। কিন্তু জার্মানির কাছে পরাজিত হয়ে ট্রফি ধরে রাখার সুযোগ হাতছাড়া করে তারা। একইভাবে ১৯৯৪ সালের চ্যাম্পিয়ন ব্রাজিল ১৯৯৮ সালের ফাইনালে পৌঁছেও ফ্রান্সের কাছে হেরে যায়। ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সও ২০২২ সালের ফাইনালে উঠেছিল, কিন্তু টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরে টানা দ্বিতীয়বার ট্রফি জয়ের স্বপ্ন ভেঙে যায়।    

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, কুলুতে খাদে গাড়ি পড়ে মৃত ৪

১২৫ বছর বয়সে ‘সবচেয়ে প্রবীণ’ ভোটার পেলেন SIR-এর নোটিস

পিছনে লোহার খাঁচায় ৫ আর সামনে এক, বাইকে ৬ শিশুকে চাপানোর ভিডিও ভাইরাল

ভাঙড় কলেজে বিক্ষোভ ও অশান্তির ঘটনায় গ্রেফতার ৪, ধৃতদের আজই পেশ আদালতে

মর্মান্তিক! সরকারি হাসপাতালে এসি বিস্ফোরণে মৃত্যু দুই সদ্যোজাত শিশুর

প্রথমবার কোচবিহারে শুভেন্দু, জলদাপাড়ায় নামকরণ করবেন দুই হস্তীশাবকের

মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক শুভেন্দুর, বাংলায় বিনিয়োগ বাড়াতে বড় পদক্ষেপে মুখ্যমন্ত্রী

Asian Games 2026: শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত হরমনপ্রীতের  

নিম্নচাপের জেরে সকাল থেকেই বৃষ্টি, আরও বাড়বে দাপট! রাজ্যের কোন কোন জেলায় ভারী বর্ষণ?

টাইফুন ‘দুজুয়ান’-এর তাণ্ডবে বিপর্যস্ত জাপান! ভূমিধসে মৃত ২, নিখোঁজ একাধিক

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ পরিণতি, পুলিশ পরিচয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ

বিশ্বজুড়ে ইরানের সব এয়ারলাইনসের বিমান বন্ধ করার হুমকি ট্রাম্পের

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো