দুর্বল উজবেকিস্তানকে ৩-১ গোলে হারাল কলম্বিয়া

Share:

আন্তর্জাতিক ওয়েবডেস্ক: ২০২২ কাতার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে পৌঁছতে পারেনি কলম্বিয়া। সেই আক্ষেপ এবার মেটাতে মাঠে নেমেছে দক্ষিণ আমেরিকার দেশটি। আর প্রথম ম্যাচেই তাক লাগিয়ে দিয়েছে কলম্বিয়া। উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে জিতল কলম্বিয়া। মেক্সিকো সিটিতে আজ, বৃহস্পতিবার (ভারতীয় সময়) মুখোমুখি হয়েছিল কলম্বিয়া ও উজবেকিস্তান। ম‍্যাচের শুরুর দিকেই এগিয়ে যেতে পারত কলম্বিয়া। দিয়াসের গতিময় শট ফেরে উজবেকিস্তানের গোল পোস্টে লেগে। ৪০তম মিনিটে কলম্বিয়াকে এগিয়ে নেন মুনিয়োস। দিয়াসের চমৎকার ক্রসে ছুটে গিয়ে পা অনেকটা সামনে বাড়িয়ে কোনেওমতে ছুঁয়ে দিয়ে ঠিকানা খুঁজে নেন এই রাইট ব‍্যাক।

আরও পডুন: স্টেডিয়ামে বসে কালাজাদু করছেন ঘানার দর্শক? ভাইরাল ভিডিও ঘিরে শুরু চর্চা

আক্রমণ-পাল্টা জবাবে জমে ওঠা ম‍্যাচের ৬০তম মিনিটে সমতা ফেরায় উজবেকিস্তান। প্রথমার্ধ খুব জমাটি ফুটবল খেলে কলম্বিয়া। কিন্তু সেকেন্ড হাফে উজবেকিস্তান তাঁদের রক্ষণ ভেঙে সমতা ফেরায়। এলদর শোমুরোদভের ভলি কলম্বিয়ার গোলরক্ষক ঠিকঠাক ফেরাতে পারেননি, পোস্টে ছুঁয়ে চলে আসে গোললাইনে, বাকি কাজটা সারেন ফয়জুল্লায়েভ। গোলের জন‍্য মরিয়া চেষ্টা করছিল কলম্বিয়া। ম্যাচের যোগ করা অতিরিক্ত সময়ের নবম মিনিটে আরও একটি গোল হজম করে উজবেকিস্তান। প্রতি আক্রমণে বল পেয়ে সঙ্গে থাকা ডিফেন্ডারের চ‍্যালেঞ্জ এড়িয়ে গোল বক্সে ক্রস করেন কলম্বিয়ার চুচো এর্নান্দেস, নিখুঁত হেডে বাকিটা সারেন কাম্পাস।

অন্তিম সময়ে একটুর জন‍্য ব‍্যবধান কমাতে পারেননি উজবেকিস্তানের জাখনগির উরুজভ। তার গতিময় শট ফেরে কলম্বিয়ার ক্রসবার কাঁপিয়ে। বিশ্ব ফুটবল র‍্যাঙ্কিংয়ে কলম্বিয়ার তুলনায় অনেক পিছিয়ে উজবেকিস্তান। কিন্তু আজকের ম্যাচে সেই বিষয়টি বুঝতে দেয়নি এশিয়ার এই দেশটি।

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

দিদাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে জখম মামা-মাসি! গ্রেফতার নাতি

২০ লক্ষ টাকার বিমার লোভে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী….

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

লর্ডসের মাঠেই কেরিয়ারের শেষ ওডিআই খেলবেন রোহিত? যা জানাল বিসিসিআই….

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ভ্রমণবিলাসীরা সাবধান! বর্ষাকালে ভুলেও যাবেন না এই ৭ হিল স্টেশনে

২৫ হাজার টাকা বাজেট? Realme 100X নাকি OnePlus Nord 6, কোনটি কিনবেন?

বুধের জোড়া অবস্থান পরিবর্তনে ভাগ্য খুলবে ৪ রাশির জাতকদের