এই দেশে স্কুলঅ্যাথলিটদের দিতে হবে ঋতুস্রাবের রিপোর্ট

নানা প্রান্ত থেকে উঠছে প্রতিবাদ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এক বেনজির সিদ্ধান্ত নেওয়ার পথে ফ্লোরিডা।

সে দেশের হাইস্কুল অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিতে চলেছে পড়ুয়া অ্যাথলিটদের ঋতুস্রাবের ইতিহাস দাখিলের। এই মর্মে তারা একটি খসড়া তৈরি করেছে। খসড়ায় লেখা হয়েছে, স্কুল পর্যায়ে কোনও প্রতিযোগিতায় অংশ নিতে হলে তাদের এই রিপোর্ট দিতে হবে। 

খসড়ায় আছে ঋতুস্রাব কত বছর পূর্ণ করল ? প্রথম ঋতুস্রাব কবে হয়েছিল? এখনও পর্যন্ত কতবার হয়েছে? সর্বশেষ কবে হয়েছিল? ফ্লোরিডা সরকারের এই খসড়া প্রস্তাব ফাঁস হতেই ফ্লোরিডায় তুমুল বিতর্ক তৈরি হয়েছে। সংখ্যাগরিষ্ঠ মানুষ বলছে, মহিলাদের অত্যন্ত ব্যক্তিগত বিষয় নিয়ে ঘাঁটাঘাঁটি শুরু করেছে হাইস্কুল অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন। খেলাধুলোর সঙ্গে মাসিক ঋতুস্রাবের সম্পর্ক কোথায়। স্কুলের অ্যাথলিটদের বাকি অ্যাথলিটদের মতো শারীরিক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। তাদের জন্য আলাদা করে কেন ঋতুস্রাবের বিষয়ে জানতে চাওয়া হবে। ফ্লোরিডার সেনেট সদস্য জ্যাসন ব্রোদিউর, আর লেক ম্যারি সরকারের এই সিদ্ধান্তে তাদের তীব্র আপত্তির কথা জানিয়ে বলেছেন, এটা মহিলাদের ব্যক্তগিত বিষয়ে হস্তক্ষেপ, যা নারী স্বাধীনতার পরিপন্থী।এভাবে কোনও মহিলার ঋতুস্রাবের বিষয়ে তথ্য জানা উচিত নয়।  

ফ্লোরিডা গভর্নর রন দেস্যান্তিষ ইতোমধ্যে ট্র্যান্সজেন্ডারদের ক্রীড়াক্ষেত্রে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ট্র্যান্সজেন্ডাররা কোনও ইভেন্টেই অংশ নিতে পারবে না। স্কুল অ্যাথলিটদের ঋতুস্রাবের বিস্তারিত রিপোর্ট ছাড়া তাদের জানাতে হবে অতীতে কোনও চোট আঘাত পেয়েছিল কিনা? চোট পেয়ে থাকলে  চোট কেমন ছিল?

আরও পড়ুন ক্রিকেটে এক নতুন স্টাইলের জন্ম দিলেন মইন আলি

অবৈধ ভাবে ভারতে বসবাসের অভিযোগে উত্তরপ্রদেশের আলিগড় থেকে গ্রেফতার ১২

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭৫৫ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

অনন্ত আম্বানির সঙ্গে ভাইরাল ভিডিও কাণ্ডে ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস শাহরুখের

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর