গান্ধিজয়ন্তী উপলক্ষ্যে কাঁকুড়গাছিতে দিবা-রাত্রি ফুটবল টুর্নামেন্ট

গতকাল অর্থাৎ ২রা অক্টোবর ১৫২ তম গান্ধি জয়ন্তীতে দিবা-রাত্রি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিল কাঁকুড়গাছি আমরা সবাই ক্লাব। অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন স্থানীয় বিধায়ক সাধন পাণ্ডের কন্য়া

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল অর্থাৎ ২রা অক্টোবর ১৫২ তম গান্ধি জয়ন্তীতে দিবা-রাত্রি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিল কাঁকুড়গাছি আমরা সবাই ক্লাব। অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন স্থানীয় বিধায়ক সাধন পাণ্ডের কন্য়া তথা বিশিষ্ট সমাজসেবী শ্রেয়া পাণ্ডে। শনিবার গান্ধি জয়ন্তীর দিনই ফুটবল খেলায় মেতে উঠলেন উত্তর কলকাতার মানুষ। টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় কাঁকুড়গাছি এলআইজি হাউজিং মাঠে।

বেশ কয়েকটি ক্লাব এই টুর্নামেন্টে অংশ নেয়। ফাইনালে জয়ী ক্লাব এবং ফুটবলারদের উৎসাহিত করলেন শ্রেয়া পাণ্ডে। তিনি বলেন, বাবা অসুস্থ তাই আমি আপনাদের কাছে এসেছি। আপনাদের ভালোবাসা দেখে আমি মুগ্ধ। খেলাধুলা নবীন প্রজন্মের মানসিক এবং শারীরিক গঠন তৈরিতে সাহায্য় করে। তাই এই ধরণের টুর্নামেন্ট যাতে আরও করা যায় সেই দিকে লক্ষ্য রাখা উচিৎ।

এই টুর্নামেন্টের আয়োজক স্থানীয় যুব তৃণমূল কংগ্রেস নেতা সঞ্জয় দাস জানিয়েছেন, প্রতিবছরই ক্লাবের তরফে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। এবার ফোর-এ-সাইড ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে। কাঁকুড়গাছি এলআইজি হাউসিংয়ের যুবক ও কিশোরদের নিয়েই ছয়টি দল অংশ নিয়েছিল এই টুর্নামেন্টে। ইংলিশ প্রিমিয়ার লিগের বিখ্যাত ক্লাবগুলির নামে মোট ৬টি দল অংশ নেয় এই দিবারাত্র ফুটবল টুর্নামেন্টে। জয়ী হয়েছে চেলসি এফসি এবং রানার্স হয়েছে টটেনহ্যাম এফসি।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের