করমণ্ডল দু্র্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ২০ লাখ টাকা দিলেন সুনীল ছেত্রীরা

রবিবারই ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে লেবাননকে ২-০ গোলে হারিয়ে ৮৭ তম আন্তর্মহাদেশীয়  কাপ জিতেছিলেন সুনীল ছেত্রীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ও আহত যাত্রীদের পরিবারের পাশে দাঁড়ালেন সুনীল ছেত্রীরা। রবিবার আন্তর্মহাদেশীয় কাপ জিতে পাওয়া আর্থিক পুরস্কার মূল্য থেকে ২০ লক্ষ টাকা দান করলেন ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসন তহবিলে। আজ সোমবার এক টুইট করে ভারতীয় ফুটবল দলের পক্ষ থেকে ওই কথা জানানো হয়েছে। ২০ লাখ টাকা যে দুর্ঘটনায় আহত ও নিহতদের ত্রাণ-পুনর্বাসনের ক্ষেত্রে খুব একটা বিশাল পরিমাণ অর্থ নয় তা উল্লেখ করে টুইটে বলা হয়েছে, ‘আমরা জানি যারা স্বজন হারিয়েছেন কিংবা আহত হয়েছেন তাদের কাছে এই অর্থ সামান্য। তবু আমরা এক ক্ষুদ্র প্রচেষ্টায় সামিল হয়েছি।’

চলতি মাসের ২ তারিখে বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনের কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস এবং বেঙ্গালুরু থেকে হাওড়াগামী যশোবন্তপুর সুপার ফার্স্ট এক্সপ্রেস। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ২৮৮ জন। গুরুতর জখম হয়েছিলেন প্রায় হাজার খানেক যাত্রী। ভারতীয় রেলের ইতিহাসে অন্যতম ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থেকেছিল গোটা দেশবাসী। দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল পশ্চিমবঙ্গ, ওড়িশা সরকার। এবার দাঁড়াল ভারতীয় ফুটবল দল।

রবিবারই ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে লেবাননকে ২-০ গোলে হারিয়ে ৮৭ তম আন্তর্মহাদেশীয়  কাপ জিতেছিলেন সুনীল ছেত্রীরা। ২০১৮ সালের পর ফের একবার খেতাব জিতল ভারতীয় ফুটবল দল। জয়সূচক গোল করেছিলেন সুনীল ছেত্রী ও লালিয়ানজুলা ছাংতে। চ্যাম্পিয়ান হওয়ার জন্য ভারতীয় ফুটবল দলকে বিশেষ আর্থিক পুরস্কার দিয়েছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। ওই পুরস্কার মূল্যের একটি অংশ করমণ্ডল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য দান করে সত্যিকারের চ্যাম্পিয়নের মতো দায়িত্ব পালন করলেন জাতীয দলের ফুটবলাররা।

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘বোলাররা এবার নিশ্চিন্তে ঘুমাবে’, উইলিয়ামসনের অবসর নিয়ে আবেগঘন পোস্ট শচিনের

বিশ্বকাপে বেনজির ঘটনা, চোটের কারণে ম্যাচ রেফারি বদল

শ্রীরামপুরের শ্বশুর বাড়িতে নেই সুমিত, দাবি শাশুড়ির

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলরের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ তুলে পোস্টার

বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হল সতর্কতা

চাটনি-রুটি খেয়ে কেটেছে দিন, ২০ বছর জন্মভিটেয় পা রাখেননি ‘পঞ্চায়েত’ এর ‘প্রধানজি’