কবে অবসর নিচ্ছেন জানিয়ে দিলেন ডি মারিয়া

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ২০২৬ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি খেলবেন কিনা, তা বিলিয়ন ডলারের প্রশ্ন।যদিও ফুটবলের রাজপুত্রের না খেলার সম্ভাবনাই বেশি। তবে মেসি খেলবেন কিনা, তা নিয়ে জল্পনা চললেও আর এক আর্জেন্টাইন তারকা ফুটবলার আনহেল ডি মারিয়াকে যে ২০২৬ বিশ্বকাপে দেখা যাবে না তা নিশ্চিত। আগামী বছর কোপা আমেরিকাতেই নীল-সাদা জার্সি গায়ে শেষ বারের মতো মাঠে নামবেন বলে জানিয়ে দিয়েছেন লিওনেল মেসির বন্ধু।

২০০৮ সালে বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে নীল-সাদা জার্সিতে অভিষেক ঘটেছিল ডি মারিয়ার। ওই বছর অলিম্পিকে তাঁর গোলেই চ্যাম্পিয়ন হয়েছিল  আর্জেন্টিনা। এক যুগের বেশি সময় পর তাঁর গোলেই মেসিরা পান কোপা আমেরিকার শিরোপাও। এমনকি গত বছরের জুনে ইউরো চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে ফিনালিসিমায়ও গোল করেছিলেন। এমনকি কাতার বিশ্বকাপের ফাইনালেও গোল করেছিলেন আর্জেন্টাইন তারকা ফুটবলার। বহুবার চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছেন। ফের নিজের যোগ্যতায় ফিরে এসেছেন। দেশের জার্সি গায়ে এখনও পর্যন্ত ১৩৩টি ম্যাচ খেলেছেন। ২৯টি গোল করেছেন। সতীর্থদের দিয়ে ২৭টি গোল করিয়েছেন।

বৃহস্পতিবারও বুয়েনস আয়ার্সে ঘরের মাঠে বিশ্বকাপের বাছাই পর্বে ইকুয়েডরের বিরুদ্ধে আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নেমেছিলেন ডি মারিয়া। ৮৯ মিনিটে লিওনেল মেসি মাঠ থেকে উঠে যাওয়ার পরে অধিনায়কের আর্মব্যান্ড হাতে উঠেছিল তাঁর। তবে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ  খেললেও বিশ্বকাপের মূলপর্বে খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন ডি মারিয়া। ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন, আনহেল অবসর নিলে আর্জেন্টিনা দলে যে শূন্যতা তৈরি হবে তা সহজে ভরাট হবে না।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে