ফিফার শাস্তির মুখে আর্জেন্টিনা, বিশ্বকাপ ফাইনালে অশালীন আচরণের জের

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ফিফার নিশানায় আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez )

Share:

নিজস্ব প্রতিনিধি: কাতারে বিশ্বকাপের ফাইনালে আপত্তিকর আচরণের জন্য ফিফার (FIFA) শাস্তির মুখে আর্জেন্টিনা (Argentina)। বিশ্বকাপ ফাইনালে (FIFA World Cup) ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন আর্জেন্টিনা (Argentina) ‘আপত্তিকর আচরণ’ এবং ‘ফেয়ার প্লে লঙ্ঘন’ করেছে বলে অভিযোগ উঠেছে। আর এই কারণে বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থার শাস্তির মুখে পড়তে হচ্ছে আর্জেন্টিনাকে।

ফিফার এক বিবৃতি থেকে জানা গিয়েছে, টুর্নামেন্ট চলাকালীন মিডিয়া এবং বিপণন বিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে। বিবৃতিতে ফিফা বলেছে, ‘আর্জেন্টিনা বনাম ফ্রান্স বিশ্বকাপ ফাইনালের সময় ফিফা ডিসিপ্লিনারি কোডের অনুচ্ছেদ ১১ (আপত্তিকর আচরণ এবং ন্যায্য খেলার নীতি লঙ্ঘন) এবং ১২ (খেলোয়াড় ও কর্মকর্তাদের অসদাচরণ) -এর সম্ভাব্য লঙ্ঘনের কারণে ফিফা ডিসিপ্লিনারি কমিটি আর্জেন্টিনীয় ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে কার্যক্রম শুরু করেছে। একইভাবে ফিফা বিশ্বকাপ কাতার ২০২২-এর রেগুলেশনের ৪৪ অনুচ্ছেদ যা মিডিয়া এবং মার্কেটিং এর সঙ্গে সম্পর্কিত তা লঙ্ঘিত হয়েছে।’

যদিও ফিফার তরফে আর্জেন্টিনার কোনো নির্দিষ্ট খেলোয়াডড়ের নাম জানানো হয়নি। সে দেশের কোন খেলোয়াড় বা দলের সদস্যের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বা সুনির্দিষ্টভাবে অপরাধগুলো আসলে কী তা স্পষ্টভাবে বলা হয়নি ফিফার তরফে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ফিফার নিশানায় আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez )। উল্লেখ্য, মার্টিনেজ বিশ্বকাপের ম্যাচে ‘গোল্ডেন গ্লাভ’ জেতার পর অশালীন অঙ্গভঙ্গি করেছিলেন, শুধু তাই নয় ড্রেসিংরুমে ফ্রান্সের ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকেও (Kylian Mbappe) ব্যঙ্গ করেছিলেন তিনি। যার ফলে তাঁকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল ফুটবল দুনিয়ায়।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক