যুবভারতী ক্রীড়াঙ্গন রণক্ষেত্র করার নেপথ্যে কারা ছিল?‌ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ লিওনেল মেসিকে শহরে নিয়ে এসে যুবভারতী ক্রীড়াঙ্গনে যে রণক্ষেত্র চেহারা তৈরি করা হল তার জন্য ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন হয়েছে। এমনকী মূল উদ্যোক্তা শতদ্র দত্তকে গ্রেফতার করা হয়। আজ রবিবার বিধাননগর আদালতে তোলা হবে শতদ্রু দত্তকে। এই ঘটনার জেরে বাংলার বদনাম হয়েছে। তাই এবার এই বিশৃঙ্খলা, রণক্ষেত্রের পিছনে কারা আছে তা খুঁজে বের করতে কোমর বেঁধে নামছে পুলিশ। এই কাজ করতে বিধাননগর পুলিশের পক্ষ থেকে রবিবার স্টেডিয়ামের ভিতরে ও বাইরে যেসব জায়গায় ভাঙচুর হয়েছে বা গন্ডগোল পরিস্থিতি তৈরি হয়েছে সেখানের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করছে পুলিশ।

এদিকে এই ঘটনায় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হয়েছে। অব্যবস্থা নিয়ে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর তারপরই বিধাননগর দক্ষিণ থানা এবং বিধান নগর গোয়েন্দা শাখার পুলিশ এই সিসি ফুটেজ সংগ্রহ করার জন্য উদ্যোগ নিয়েছে। আর এই সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করতে যুবভারতী কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে পুলিশ। তারপর অফিশিয়াল ইমেইলও করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। কারণ এই ঘটনার সঙ্গে একদল বিজেপি সমর্থক জড়িয়ে বলে অভিযোগ উঠতে শুরু করেছে।

অন্যদিকে এই ঘটনার নেপথ্যে কারা জড়িত?‌ কারা উস্কানি দিয়েছিল? এইসব প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, একদল লোক গেরুয়া পতাকা নিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে দেদার ভাঙচুর করছে। এরা কারা?‌ এই প্রশ্ন উঠতেই সেই সমস্ত ফুটেজ সংগ্রহ করতে উদ্যোগী হয়েছে বিধাননগর থানার পুলিশ। ওই ফুটেজ হাতে পাওয়ার পরই দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর। কলকাতায় মেসির আসা নিয়ে সব ব্যবস্থা করার পরও এই বিশৃঙ্খলায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। আর তাই এখন নিজেদের ভাবমূর্তি ফিরে পেতেই উঠেপড়ে লেগেছে পুলিশ।

এছাড়া মেসি ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত হুগলি জেলার রিষড়ার বাসিন্দা। তাঁর বাড়ি রিষড়ার বাঙুর পার্ক এলাকায়। এই শতদ্রু শ্রীরামপুর হলিহোম স্কুলে পড়তেন। ছোটবেলায় ক্রিকেট খেলতেন। একদা বেসরকারি সংস্থায় চাকরি করতেন। তারপর সেই চাকরি ছেড়ে জামাইবাবুর সঙ্গে ইভেন্টের কাজ করতেন। পরে নিজেই সেই কাজে এগিয়ে যায়। একের পর এক বিশ্বের শ্রেষ্ঠ খেলোয়ারদের বাংলায় নিয়ে এসে তাক লাগিয়ে দেওয়া শুরু করলেন। আর সেটারই সাম্প্রতিক সংযোজন লিওনেল মেসি। আসলে এভাবে মোটা টাকা আয় করতেন শতদ্রু। এবারও তা করা হয়েছিল। কিন্তু আয়োজক সংস্থা হয়েও উপযুক্ত ব্যবস্থা করেনি বলেই অভিযোগ। যার জেরে দেখা গিয়েছে রণক্ষেত্রের চেহারা।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের