Copa America: আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল ম্যাচের দায়িত্বে ব্রাজিলের রেফারি

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী রবিবার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কোপা আমেরিকার শিরোপা দখলের লড়াইয়ে নামছে আর্জেন্টিনা ও কলম্বিয়া। টানা দ্বিতীয়বার কোপা জয়ের দখলে নামছেন লিওনেল মেসিরা। আর ২৩ বছর বাদে ফাইনালে ওঠা কলম্বিয়াও ইতিহাস গড়ার লক্ষ্যে অবিচল। ওই হাই-ভোল্টেজ ম্যাচ পরিচালনার গুরু দায়িত্ব ব্রাজিলের রেফারি রাফায়েল ক্লাউসের কাঁধে ন্যস্ত করেছে কনমেবল।

লাতিন আমেরিকার ফুটবলে আর্জেন্টিনা ও ব্রাজিলের শত্রুতা সর্বজনবিদিত। ভারতের সঙ্গে পাকিস্তানের যে বরফ শীতল সম্পর্ক তার চেয়েও খারাপ সম্পর্ক দক্ষিণ আমেরিকার শক্তিশালী দুই ফুটবল শক্তির। ফলে ফাইনাল ম্যাচে ব্রাজিলের রেফারিকে দায়িত্ব দেওয়ায় খুশ নয় আর্জেন্টিনার সমর্থকরা। বৃহস্পতিবার দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল  জানিয়েছে, ফাইনালে ক্লাউসের সহকারীর দায়িত্ব পালন করবেন ব্রাজিলের ব্রুনো পিরেস ও রদ্রিগো কোরেয়া। চতুর্থ ও পঞ্চম রেফারির দায়িত্ব পেয়েছেন যথাক্রমে প্যারাগুয়ের হুয়ান বেনিতেজ ও এদুয়ার্দো কারদোজা। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির দায়িত্বে রয়েছেন ব্রাজিলের রডোলফো টস্কি। আর সহকারী ভিএআর রেফারির দায়িত্ব পালন করবেন ব্রাজিলেরই দানিলো মানিস।

২০১৫ সাল থেকে আন্তর্জাতিক ম্যাচে রেফারির দায়িত্ব পালন করে চলেছেন ৪৪ বছর বয়সী ক্লাউস। দক্ষিণ আমেরিকান ফুটবলে অন্যতম সেরা রেফারি হিসাবেই সুনাম কুড়িয়েছেন।কাতার  বিশ্বকাপে গ্রুপ পর্বে দুটি ম্যাচ পরিচালনার পাশাপাশি এবার কোপা আমেরিকাতেও ম্যাচ পরিচালনা করেছেন তিনি।

‘বুকের পাটা থাকলে SIR-এ বাদ যাওয়া ভোটারের নাম তুলুন,’ কমিশনকে চ্যালেঞ্জ মমতার

মেট্রোর কাজের জন্য খালি করতে হবে বিধান মার্কেট, নির্দেশ কলকাতা হাইকোর্টের

৯.৩৯ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে ভাঙল উসেইন বোল্টের রেকর্ড, চিনুন কে করল এই কাজ

চেয়ারে বসিয়ে প্রধান শিক্ষকেকে ডিম থেরাপি, লেপা হল কাদা, কী অপরাধ তাঁর?

মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ছেলে ভর্তি হাসপাতালে, অন্য ওয়ার্ডে বসে মদ্যপান মা’য়ের! ভাইরাল ভিডিও

লুকিয়ে বাংলা থেকে নেপাল যাওয়ার পথে হাতেনাতে গ্রেফতার আফগান নাগরিক

এবার নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি

ফের অশান্ত মণিপুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ CRPF জওয়ান

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

যশস্বী-অসিথার বিরুদ্ধে কড়া পদক্ষেপ, মোটা অঙ্কের জরিমানা করল ICC, অপরাধে জানেন?

আইএসএফ ছেড়ে ঋতব্রতের শরণাপন্ন ভাঙড়ের ‘তাজা নেতা’ আরাবুল

ছেলের আশা মিটতেই প্রথমার সঙ্গে হাত মিলিয়ে দ্বিতীয় স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর