স্বপ্নভঙ্গ, তুর্কমেনিস্তানের অলটিনের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল

Share:

নিজস্ব প্রতিনিধি: চেনা মাঠে দাপটের সঙ্গে ফুটবল খেলেও স্বপ্নভঙ্গ হল লাল হলুদের। বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রথমে এগিয়ে গিয়েও তুর্কমেনিস্তানের অলটিন আসিরের কাছে হারতে হল কার্লেস কুয়াদ্রাতের শিষ্যদের। ফলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর মূল পর্বের মূলপর্বে যেতে পারল না লাল-হলুদ ব্রিগেড।

বিদেশি দলের বিরুদ্ধে জ্বলে ওঠার পূর্ব ইতিহাস রয়েছে ইস্টবেঙ্গলের। এদিন যুবভারতীতে নন্দকুমার সেই ইতিহাস বজায় রাখবেন বলে আশা নিয়েই হাজির হয়েছিলেন কয়েক হাজার দর্শক। শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলতে শুরু করে ইস্টবেঙ্গল। তার ফলও পেয়ে যায়। ৭ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন ডেভিড। বাঁ দিক থেকে আক্রমণে উঠে নন্দকুমার সেকর বক্সের মধ্যে যে বল ঠেলেছিলেন, তা প্রতিপক্ষের জালে জড়াতে ভুল করেননি ডেভিড। গোল খেয়েই টনক নড়ে তুর্কমেনিস্তানের ক্লাবটির খেলোয়াড়দের। একের পর এক আক্রমণ নিয়ে ঝাঁপিয়ে পড়ে লাল-হলুদের রক্ষণভাগে।  ১৭ মিনিটে দুরন্ত শটে অলটিন আসির হয়ে সমতা ফেরান মিরাত আনায়েভ। ওই গোলের পরে মাঝমাঠের দখল নিয়ে নেন তুর্কমেনিস্তানের ক্লাবটির ফুটবলারেরা। উল্টোদিকে ছন্নছাড়া দেখাচ্ছিল লাল-হলুদের মাঝমাঠকে। ২৭ মিনিটে ফ্রিকিক থেকে দলকে এগিয়ে দেন অলটিনের নুরমিরাদভ সেলিম। ১-২ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় লাল-হলুদ ব্রিগ্রেড।

তবে প্রথমার্ধের শেষ দিকে ছন্নছাড়া ইস্টবেঙ্গলের খেলোয়াড়রা দ্বিতীয়ার্ধে দাপট দেখাতে শুরু করেন। সংঘবদ্ধ হয়ে উজ্জীবিত ফুটবল উপহার দেন। সমান তালেই পাল্লা দেয় অলটিনের সঙ্গে। খেলার বিপরীতে ৫২ মিনিটের মাথায় অলটিনকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন মিহাইল টিতোভ। আনায়েভের শট প্রভসুখন গিলের হাত ছিটকে বেরিয়ে আসে। ফিরতি বলে জাল কাঁপান টিতোভ। দুই গোলে পিছিয়ে পড়লেও লড়াই ছাড়েনি ইস্টবেঙ্গল ফুটবলারেরা। বরং ম্যাচে ফেরার মরিয়া লড়াই চালান। ৫৯ মিনিটে সাউল ক্রেসপোর গোলে ব্যবধান কমায় ইস্টবেঙ্গল। কিন্তু তার পর বেশশ কয়েকটি সুযোগ পেলেও কাজের কাজ করতে পারেনি লাল-হলুদের ফুটবলাররা।

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড