দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিলবাওকে হারিয়ে লা লিগার শিরোপা জয়ের কাছে রিয়াল

নিজস্ব প্রতিনিধি: ঘরের মাঠে অ্যাথলেটিক বিওলবাওকে ২-০ গোলে হারিয়ে লা লিগার শিরোপা জয়ের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। দুটি গোলই করেছেন দলের তারকা ফুটবলার রদ্রিগো। রবিবার রাতে জয়ের সুবাদে চির শত্রু বার্সেলোনার চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে গেল কার্লোস আনচেলেত্তির শিষ্যরা। ৩০ ম্যাচ খেলে রিয়ালের সংগ্রহ ৭৫। সমসংখ্যক ম্যাচে বার্সার সংগ্রহ ৬৮।

নিষেধাজ্ঞার কারণে এদিন অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের প্রথম একাদশে ছিলেন না ব্রাজিলের তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। রিয়ালের সমর্থকরা কিছুটা দুঃশ্চিন্তায় ছিলেন। কিন্তু গোটা ম্যাচে ভিনিসিয়ুসের অনুপস্থিতি টের পেতে দেননি ব্রাজিলের আর এক তারকা ফুটবলার রদ্রিগো। শুরু থেকেই কার্যত বিলবাওয়ের রক্ষণ ভাগের খেলোয়াড়দের ত্রস্ত করে রেখেছিলেন। ম্যাচের আট মিনিটের মাথায় একক নৈপুণ্যে প্রতিপক্ষের একাধিক খেলোয়াড়কে ফাঁকি দিয়ে বিলবাওয়ের জাল কাঁপিয়ে দলকে ১-০ গোলে এগিয়ে দেন তিনি। যদিও তার পরে একাধিক গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি রিয়ালের খেলোয়াড়রা। ৭৩ মিনিটের মাথায় ফের গোল করে ব্যবধান ২-০ করেন রদ্রিগো। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে রিয়াল।

বিলবাওকে ২-০ গোলে হারিয়ে লা লিগার শিরোপা জয়ের দিকে আরও এক ধাপ এগোনোয় খুশি রিয়াল কোচ কার্লোস আনচেলেত্তি। দলের খেলাতেও সন্তুষ্ট তিনি। ভিনিসিয়ুসের অভাব যেভাবে পূরণ করেছেন তাতে রদ্রিগোর প্রশংসাও করেছেন। তবে পচা শামুকে যে অনেক সময় পা কাটে, তা বেমালুম জানেন পোড়খাওয়া কোচ। তাই লা লিগার শিরোপা জয়ের কাছাকাছি টপৌঁছেও আত্মতুষ্টিতে ভুগতে চাইছেন না তিনি।

Published by:

Share Link:

More Releted News:

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

পিরিয়ড ট্যাবু নাকি স্বাভাবিক বিষয়, খোলাখুলি জেমিমা রদ্রিগেজ

দীর্ঘদিনের আইপিএল রেকর্ড ভেঙে গ্লেন ম্যাক্সওয়েলকে পিছনে ফেললেন বৈভব সূর্যবংশী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ