‘অকাল জামাই ষষ্ঠী’, ভুরিভোজ সারলেন সুনীল ছেত্রী

চিকেন কারি, মাছের মাথা দিয়ে ডাল, ফুলকপির রোস্ট, আলুপোস্ত, পনিরের ডালনা, ধোকার ডালনা, পায়েস, রসগোল্লা, সন্দেশ, রাবড়ি, লিচু, আম সহ কত কী!

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘অকাল বোধন’ সবাই জানেন। দেবী দুর্গার আরাধনা হত বসন্তে। রামচন্দ্র ‘অকাল বোধন’ করে দেবীর আরাধনা করেছিলেন শরৎকালে। হৃদয়ে রঙ লাগলেও বসন্তকাল না থাকলেও আসে ‘অকাল বসন্ত’। তবে অকাল জামাই ষষ্ঠী! আগে শুনেছেন? তাই হয়েছে। আর তা ঘটিয়ে ফেলেছেন ফুটবলের জাতীয় দলের গর্ব সুনীল ছেত্রী (SUNIL CHHETRI)।

জাতীয় দলের খেলা থাকায় জামাই ষষ্ঠীতে (JAMAI SASTHI) শ্বশুরবাড়িতে আসতে পারেননি সুনীল ছেত্রী। অবশেষে এলেন বৃহস্পতিবার। আর এই দিনেই হল জামাই ষষ্ঠী। আর তদারকি করলেন শ্বশুরমশাই। শ্বশুর সুব্রত ভট্টাচার্যের হাত ধরেই প্রথম জীবনে খেলা শুরু হয়েছিল সুনীলের। পরবর্তীকালে তাঁর মেয়ে মেমের সঙ্গেই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সুনীল। এদিন শ্বশুর বাড়িতে সুনীল এসেছিলেন হালকা সবুজ পাঞ্জাবী এবং সাদা পাজামা পরে। গায়ে ছিল নীল ও সবুজ রঙের ডিজাইন করা জহর কোট।

সম্প্রতি এশিয়ান কাপের কোয়ালিফায়ারে দুর্দান্ত খেলে সকলের মন জয় করেছেন সুনীল। সেই উত্তেজনা ও আনন্দে মজে ভক্তরা। তারপর ‘অকাল জামাই ষষ্ঠী’র খবরে আবারও মন ভাল সুনীলপ্রেমীদের। সকলেই উৎসাহী হয়ে জানতে চাইছে কী ছিল পাতে? চিকেন কারি, মাছের মাথা দিয়ে ডাল, পাঁচ ধরণের ভাজা, ফুলকপির রোস্ট, পাঁচ মেশালি তরকারি, মোচার চচ্চড়ি, আলুপোস্ত, পনিরের ডালনা, ধোকার ডালনা, পায়েস, রসগোল্লা, সন্দেশ, রাবড়ি, লিচু, আম সহ কত কী! তবে সুনীল নিরামিষাশী। তাই খেলেন নিরামিষ পদই। আর শ্বশুর বাড়িতে তাঁকে বরণ করে নেওয়া হয়েছিল আলতা জলে পা ধুইয়ে। উল্লেখ্য, বৃহস্পতিবার (আজ) দিল্লি যাওয়ার কথা সুনীল ছেত্রীর।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা