বিশ্বকাপ জয়ের পরে প্রথমবার হারল মেসির আর্জেন্টিনা

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে থামল আর্জেন্টিনার জয়রথ। গত বছর কাতার বিশ্বকাপ জয়ের পরে প্রথমবার হারের তেতো স্বাদ হজম করতে হলো লিওনেল মেসিদের। বৃহস্পতিবার বুয়েনস আয়ার্সে নিজেদের ঘরের মাঠে বিশ্বকাপের বাছাই পর্বের খেলায় উরুগুয়ের কাছে ২-০ গোলে হেরে গেল লিওনেল স্কালোনির শিষ্যরা। উরুগুয়ের হয়ে গোল করেছেন রোনালদ আরাউহো ও দারউইন নুনিয়েজ। বিশ্বকাপে সৌদি আরবের কাছে হারার পরে ১৪ ম্যাচ বাদে ফের পরাজয়ের স্বাদ পেতে হলো মেসিদের। যদিও উরুগুয়ের কাছে হারের পরেও ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে বিশ্বকাপ জয়ীরা।

ম্যাচের শুরু থেকেই গা জোয়ারি ফুটবল খেলতে শুরু করে আর্জেন্টিনা ও উরুগুয়ের খেলোয়াড়রা। ১৯ মিনিটে একটি ফাউলের ঘটনায় মেজাজ হারিয়ে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন মেসি-নুনেয়েজরা। তবে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল আর্জেন্টিনা। বেশ কয়েকবার উরুগুয়ের রক্ষণে হানা দিয়েছিলেন বিশ্বকাপজয়ীরা। যদিও কাঙ্খিত গোল করতে পারেননি। উল্টে ৪১ মিনিটে বাঁ দিকে মলিনার কাছ থেকে বল কেড়ে নিয়ে আর্জেন্টিনার বক্সে ক্রস বাড়ান মাতিয়াস ভিনা। সেই বল ধরে কোনাকুনি শট নেন আরাউহো। সেই শট এমিলিয়ানো মার্তিনেজকে পরাস্ত করে জালে জড়ায়। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকে মাঠ ছাড়ে আজেন্টিনা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল শোধের জন্য ঝাঁপান লিওনেল স্কালোনির শিষ্যরা। কিন্তু মেসিকে বেশি নড়াচড়া করার সুযোগ দেননি উরুগুয়ের খেলোয়াড়রা। কোচ মার্সেলো বিয়েলসার নির্দেশে সারাক্ষণ মেসিকে বোতলবন্দি করে রেখেছিলেন উরুগুয়ের মাঝ মাঠ আর রক্ষণের খেলোয়াড়রা। তবে তার মধ্যেও খানিকক্ষণের জন্য জ্বলে উঠেছিলেন মেসি-মারিয়া-মার্টিনেজরা। একের পর এক আক্রমণের ঝড়ও তুলেছিল। কিন্তু উরুগুয়ের দুর্ভেদ্য রক্ষণ ভাঙতে পারেননি। উল্টে ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে ৮৭ মিনিটে উরুগুয়ের হয়ে আর্জেন্টিনার জালে দ্বিতীয়বার বল জড়ান দুরন্ত ফর্মে থাকা দারউইন নুনিয়েজ। ম্যাচের বাকি সময়ে রক্ষণ ভাগ জমাট করে আর্জেন্টিনার গোল শোধের সম্ভাবনা নষ্ট করে দেয় বিয়েলসার শিষ্যরা। বিশ্বকাপ জয়ের পরে ১৪ ম্যাচ বাদে হারের জ্বালা নিয়েই মাঠ ছাড়তে হয় মেসিদের।

রাস্তার খাবারেও বাড়বে না ওজন! মুখরোচক ভাজাভুজির সেরা ৫টি বিকল্প

৩১ অগস্ট সিংহে গোচর সূর্যের, ৪ রাশির জাতকদের জীবনে ধন-সম্পত্তি উপচে পড়বে

সন্তানের পড়াশোনার জন্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, কাউকে অন্ধভাবে বিশ্বাস করা ক্ষতিকর

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু