আর্জেন্টিনার ৯৬ বছরের ইতিহাসে প্রথম, বাবার পর ছেলেও বিশ্বকাপ দলে

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৮ বছর আগের কথা। ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নীল-সাদা জার্সি গায়ে একই সঙ্গে আর্জেন্টিনার হয়ে মাঠে নেমেছিলেন পাবলো পাস আর দিয়েগো সিমিওনে। দুজনেই জানতেন না, প্রায় তিন দশক বাদে তাদের ছেলেরা নতুন ইতিহাস লিখবেন। একদিন তাদের সন্তানরা নীল-সাদা জার্সি গায়ে দেশের প্রতিনিধিত্ব করবেন। আর্জেন্টিনার ৯৬ বছরের ফুটবল ইতিহাসে এক নয়া অধ্যায়ের সূচনা করবেন।

গতকাল বৃহস্পতিবারই (২৮ মে) আসন্ন বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার ফুটবল দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। ফুটবলের রাজপুত্র লি্ওনেল মেসিকে অধিনায়ক রেখেই স্কোয়াড ঘোষণা করেছেন তিনি। কিন্তু সবার নজর কেড়েছে স্কোয়াডের দুই সদস্য নিকো পাস ও গিলিয়ানো সিমিওনে। দুই বাবার দুই ছেলে একসঙ্গে জায়গা করে নিলেন লিওনেল স্কালোনির বিশ্বকাপ দলে। নিকো পাসের জন্ম স্পেনের সান্তা ক্রুজ দে তেনেরিফেতে, যেখানে তার বাবা পাবলো পাস একসময় ক্লাব ফুটবল খেলতে গিয়েছিলেন। বাহিয়া ব্লাঙ্কা থেকে উঠে আসা পাবলো নিউয়েলস ওল্ড বয়েজ ও ইন্ডিপেন্ডিয়েন্তের হয়ে খেলেছিলেন, তারপর পাড়ি জমান ইউরোপে। সেই তেনেরিফেতেই জন্ম নেয় তার ছেলে, যিনি রিয়াল মাদ্রিদ ঘুরে ইতালির কোমোর হয়ে শাসন করছে মাঝমাঠ।

গিলিয়ানো সিমিওনের গল্পটাও প্রায় একই সুরে বাধা। রোমে জন্ম তার, যখন বাবা দিয়েগো সিমিওনে লাজ্জিওর হয়ে সিরি আ মাতাচ্ছেন। বাবা পরে আতলেতিকো মাদ্রিদের কিংবদন্তি কোচ হয়েছেন, আর ছেলে হয়েছেন সেই একই ক্লাবের উইঙ্গার। তীক্ষ্ণ, অক্লান্ত, বাবার মতোই লড়াকু। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে বাবার পর ছেলেও জাতীয় দলে খেলেছেন, এমন নজির কম নেই। কিন্তু একই বিশ্বকাপে বাবা এবং ছেলে দুজনেই, এই কীর্তি এতদিন ছিল শুধু কল্পনায়। পাবলো পাসের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়েছিল ১৯৯৮ বিশ্বকাপেই। আর দিয়েগো সিমিওনে আর্জেন্টিনার হয়ে তিনটি বিশ্বকাপ খেলেছেন। আর্জেন্টিনার হয়ে প্রথম ফুটবলার হিসেবে ছুঁয়েছেন ১০০ ম্যাচের মাইলফলক।

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি-মোদির সমর্থক,’ ফের ডিগবাজি রচনার

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

‘দুই থেকে তিন হওয়ার পথে’, তৃতীয় বিবাহ বার্ষিকীতে সুখবর দিলেন সোহিনী সরকার

‘সতলুজ’-এর মুক্তি নিয়ে ZEE5-র বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে কেন্দ্র

সেবাশ্রয়ে গিয়ে ভুল চিকিৎসা, হাত খোয়ালেন কৃতি, অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, চলছে উদ্ধারকাজ

শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে