KKR-এর সঙ্গে ম্যাচ চলাকালীন অশ্লীল ভাষা ব্যবহার, অভিষেককে কড়া শাস্তি দিল BCCI

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার রাতে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে বিরাট ব্যবধানে জয়ী হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে আইপিএল চলাকালীন আচরণবিধি লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের অলরাউন্ডার অভিষেক শর্মা। ম্যাচ চলাকালীন অশ্লীল ভাষা ব্যবহারের জন্য তাঁকে আর্থিক জরিমানা করেছে বিসিসিআই। এর ফলে তাঁকে তাঁকে ম্যাচ ফির ২৫ শতাংশ অর্থ দিতে হবে এবং পাশাপাশি তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে।  

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে অভিষেক শর্মা ৪৮ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলের জয়ে বড় ভূমিকা পালন করেন। তবে, ম্যাচ চলাকালীন তার আচরণ তাকে বিপদে ফেলে। বিসিসিআইয়ের জারি করা এক বিবৃতি অনুসারে, অভিষেক শর্মা আইপিএল আচরণবিধির ২.৩ ধারা লঙ্ঘন করেছেন, যেখানে অপমানজনক বা অশ্লীল ভাষার ব্যবহার সংক্রান্ত বিষয় উল্লেখ রয়েছে। ম্যাচ রেফারি এই সিদ্ধান্ত জানিয়েছে যে, সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ২০ ওভারে ৮ উইকেটে ২২৬ রান তোলার ক্ষেত্রে ২১ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলে যিনি মুখ্য ভূমিকা পালন করেছিলেন সেই ওপেনিং ব্যাটার আচরণবিধির ২.৩ নম্বর ধারাটি লঙ্ঘন করেছেন। শুধু তাই নয় অভিষেক নিজেও এই নিয়ম লঙ্ঘনের কথা স্বীকার করে নিয়েছেন। 

আরও পড়ুন: জঘন্য বোলিং-ব্যাটিং, ইডেনে হায়দরাবাদের কাছে ৬৫ রানে হার কলকাতার

আইপিএল আচরণবিধির ২.৩ অনুচ্ছেদে এমন সব শব্দের ব্যবহারের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে, যা সাধারণত আপত্তিকর, অশ্লীল অথবা অশালীন হিসেবে পরিচিত ও বোধগম্য (যে কোনো ভাষাতেই হোক না কেন) এবং যা স্টাম্প-মাইক্রোফোনের মাধ্যমে কিংবা অন্য কোনো উপায়ে মাঠে উপস্থিত দর্শক বা টেলিভিশনের সামনে থাকা দর্শকদের কানে পৌঁছাতে পারে। এই ধরনের আচরণের মধ্যে নিজের খেলা বা ভাগ্যের ওপর হতাশ হয়ে গালিগালাজ করা অন্তর্ভুক্ত থাকতে পারে। তবে অভিষেকই প্রথম নয় গত ৩১ মার্চ গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে ধীর ওভার রেট বজায় রাখার জন্য পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ারকেও ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়