IPL : ১০ কোটিরও বেশি দর পান ৪ বিদেশী ক্রিকেটার

IPL Auction 2022’র নিলামে ৪জন বিদেশী ক্রিকেটার বিপুল দরে বিক্রি হন ৪টি দলে। তাঁদের দর ওঠে ১০ কোটি টাকা বা তারও বেশি।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরে হয়ে যাওয়া আইপিএম বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য খেলোয়াড়দের নিলামের আসর বসেছিল বছরের প্রথমদিকে কর্ণাটকের রাজধানী তথা দেশের অন্যতম মহানগর বেঙ্গালুরু শহরে। ১২ ও ১৩ ফেব্রুয়ারি, এই দুই দিন ধরে চলেছিল IPL Auction 2022’র নিলাম। সেই নিলামেই ৪জন বিদেশী ক্রিকেটার বিপুল দরে বিক্রি হন ৪টি দলে। এই ৪জন বিদেশী ক্রিকেটার হলেন ইংল্যান্ডের ক্রিকেটার Liam Livingstone, শ্রীলঙ্কার ক্রিকেটার Wanindu Hasaranga, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার Nicholas Pooran এবং নিউজিল্যান্ডের ক্রিকেটার Lockie Ferguson। এই ৪জনই ১০ কোটির বেশি দামে বিক্রি হয়ে যান নিলামে।

বেঙ্গালুরুর বুকে বসা দুই দিনব্যাপী এই আইপিএলের মেগা নিলামের আসরে আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজি টিম কোটি কোটি টাকা দিয়ে একাধিক প্লেয়ারদের কিনে নিয়ে দল সাজিয়ে ফেলে। ওই নিলামে মোট ৫৯০ প্লেয়ারের ভাগ্য নির্ধারিত হওয়ার কথা ছিল। কিন্তু তাঁদের মধ্যে ২০৪ জন ক্রিকেটার নিলাম থেকে দল পেয়েছেন বা বিক্রি হয়েছেন। বাকিরা অবিক্রতা হিসাবেই থেকে যান নিলামে অংশ নেওয়ার পরেও। কেননা তাঁদের কেউ নিতে চাননি। সব মিলিয়ে মোট ৩৮৬ জন প্লেয়ার আইপিএলের নিলামে অবিক্রিত হয়ে থেকে যান। অল-রাউন্ডার লিয়াম লিভিংস্টোন(Liam Livingstone)কে কিনে পঞ্জাব কিংস কিনে নেয় ১১ কোটি ৫০ লক্ষ টাকায়। আরেক অল-রাউন্ডার ওয়ানিন্দু হাসারঙ্গা(Wanindu Hasaranga)কে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিনে নেয় ১০ কোটি ৭৫ লক্ষ টাকায়। উইকেটকিপার ও ভাল ব্যাটসম্যান হিসাবে পরিচিত নিকোলাস পুরান(Nicholas Pooran) ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় বিক্রি হন। তাঁকে কিনে নেয় সানরাইজার্স হয়দরাবাদ এবং বোলার হিসাবে পরিচিত লকি ফার্গুসন(Lockie Ferguson)কে গুজরাত টাইটান্স কিনে নেয় ১০ কোটি টাকায়।

রোগীদের স্যালাইন দিচ্ছেন হাসপাতালের নিরাপত্তারক্ষী, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

হিজাব নিয়ে ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ আফগান মহিলাদের, নিহত ২

ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য! ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক