এমবাপের রেকর্ড গড়া গোলে সুইডিশদের বিধ্বস্ত করে শেষ ষোলোয় ফ্রান্স

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন তাঁকে গোলমেশিন বলা হয় সোমবার (৩০ জুন) রাতে নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে তাঁর প্রমাণ দিলেন ফ্রান্সের তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। মূলত তাঁর জোড়া গোলে সুইডিশদের ৩-০ ব্যবধানে বিধ্বস্ত করে শেষ ষোলোয় জায়গা করে নিল কাতার বিশ্বকাপের রানার্সরা। ফ্রান্সের হয়ে বাকি গোলটি করেছেন ব্র্যাডলি বারকোলা। এদিন জোড়া গোল করে জোড়া রেকর্ড গড়েছেন ২৭ বছর বয়সী এমবাপে। চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় ছুঁয়ে ফেললেন লিওনেল মেসিকে। দুজনেরই গোল এখন ৬। আর সব মিলিয়ে বিশ্বকাপে এমবাপের গোল এখন ১৮। অর্থাৎ বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলে মেসির চেয়ে মাত্র এক গোলে পিছিয়ে আছেন ফরাসি তারকা। মেসির গোল সংখ্যা ১৯। ফিফা বিশ্বকাপের ইতিহাসে নক আউট পর্বে সর্বোচ্চ গোলের মালিক এখন এমবাপে। তিনি ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নজারিও (৮) ও লিওনিদাসকে (৮) টপকে গিয়ে ১০ গোলের মালিক। শেষ ষোলোয় ফ্রান্সের প্রতিপক্ষ জার্মানিকে হারিয়ে অঘটন ঘটানো প্যারাগুয়ে।

নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করে ফ্রান্স। সুইডেনের রক্ষণ ভাগের খেলোয়াড়দের তুর্কি নাচন নাচিয়ে একের পর এক আক্রমণ শানাতে থাকে। সেই আক্রমণে দিশেহারা হয়ে যায় সুইডিশরা। ম্যাচের ২০ মিনিটে সুইডেনের জালে বল জড়িয়েছিলেন ফ্রান্সের গোলমেশিন কিলিয়ান এমবাপে। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সেই গোল। এর পর ৩২ মিনিটে মাইকেল ওলিসের বাড়ানো পাস থেকে গোলার মতো শট নিয়েছিলেন এমবাপে। কিন্তু তাঁর সেই শট  পোস্টে লেগে প্রতিহত হয়। ৩৬ মিনিটে বক্সের শেষ প্রান্ত থেকে দুঃসাহসী এক বাইসাইকেল কিকে ভাগ্য পরীক্ষা করেন মাইকেল ওলিসে। তাঁর দুর্দান্ত শটটি গিয়ে লাগে পোস্টে। ফিরতি বলে উসমান দেম্বেলের নেওয়া শটও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। কখনও অফসাইড আবারও কখনও পোস্টে লেগে ফিরে আসা। একের পর এক চেষ্টা করেও গোল পাচ্ছিল না ফ্রান্স। ধৈর্য্যহারা হয়ে পড়ছিলেন গ্যালারিতে থাকা ফ্রান্সের সমর্থকরা। অবশেষে ৪৫ মিনিটে সব প্রতীক্ষার অবসান ঘটে। উসমান দেম্বেলের কাছে থেকে বল পেয়ে জোরাল শটে সুইডেনের জাল কাঁপান এমবাপে। দলকে এগিয়ে দেন। চলতি বিশ্বকাপে এটি এমবাপের পঞ্চম গোল। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে ব্যবধান বাড়ানোর জন্য ঝাঁপিয়ে পড়ে দিদিয়ের দেশেঁর শিষ্যরা।  আক্রমণের পর আক্রমণ শানিয়ে সুইডেনের রক্ষণ ভাগকে ছিন্নভিন্ন করে দেন ব্র্যাডলি বারকোলা-কিলিয়ান এমবাপে-উসমান দেম্বেলেরা। গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ফ্রান্সকে। ৫৩ মিনিটে মাইকেল ওলিসের বাড়ানো পাস ধরে দারুণ ফিনিশিংয়ে গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে দেন ব্র্যাডলি বারকোলা। চলতি বিশ্বকাপে তাঁর দ্বিতীয় গোল। ফ্রান্সের দাপটের সামনে দ্বিতীয়ার্ধে দাঁড়াতেই পারেনি সুইডিশরা। ম্যাচের ৭৪ মিনিটে নিজের দ্বিতীয় ও ম্যাচের তৃতীয় গোল করেন এমবাপ্পে। হ্যাটট্রিকের আশা জাগান তিনি। ম্যাচে ৮৫ মিনিটে বদলি হয়ে মাঠ ছাড়েন ফ্রান্সের অধিনায়ক। শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসিরা। সুইডিশরা এত কম গোলে হারায় যে স্বস্তির নিশ্বাস ছেড়েছে তা বলাই যেতে পারে। 

হলান্ডের গোলে আফ্রিকার সাদা হাতিদের হারিয়ে ব্রাজিলের মুখোমুখি নরওয়ে

জোর ধাক্কা ট্রাম্পের, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল মার্কিন শীর্ষ আদালত

আমেরিকায় মেয়েদের খেলাধুলোয় ‘নিষিদ্ধ’-ই থাকছে তৃতীয় লিঙ্গধারীরা, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে রক্তারক্তি কাণ্ড, শিক্ষকের বুকে ছুরি গেঁথে দিল নাবালক ছাত্র

‘রাজ্যে পর্যটন শিল্পের প্রসারে আসছে বিশেষ অ্যাপ’, জানালেন মন্ত্রী শঙ্কর ঘোষ

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ! সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টি

হাইকোর্টে স্বস্তি মিলল না, ‘ডিজে’ মন্তব্য মামলায় ৮ জুলাই অভিষেকের গলার স্বর সংগ্রহ

‘ভুয়ো SC/ST শংসাপত্র যারা নিয়েছেন ও দিয়েছেন, উভয়কেই জেলে পুরব’, হুঁশিয়ারি শুভেন্দুর

কর্মীদের পাশে দাঁড়াতে হেল্পলাইন খুললেন অভিষেক, ফেরালেন পুরনো কর্মসূচি

১১ জুলাইয়ের পরে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল, বড় দায়িত্ব পেতে চলেছেন অমিত শাহ?

২১ জুলাই ধর্মতলায় সভা নয়, তৃণমূলের দুই পক্ষকেই ‘না’ পুলিশের

বিজেপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির চার যুবক, তার পর যা ঘটল শুনলে…

মুম্বই থেকে পাততাড়ি গোটালেন হার্দিক পাণ্ড্য, কোথায় গেলেন?

মাফিয়া-গুন্ডাদের‌ সাক্ষাৎ যম, অবসর নিলেন বিহারের ‘হান্টারওয়ালি ম্যাডাম’ শোভা ওহাতকর