আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইউরো চ্যাম্পিয়ান শিপ থেকে ছিটকে গেলেন ডি ইয়ং

নিজস্ব প্রতিনিধিঃ আশঙ্কা ছিল ইউরো চ্যাম্পিয়ান শিপ খেলতে পারবেন কিনা  ফ্রাঙ্কি ডি ইয়ং।  তবে শেষ পর্যন্ত ইউরো থেকে ছিটকে গেলেন নেদারল্যান্ডের  ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার।  চোটের কাছে হার মেনে ইউরোপ শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন এই খেলোয়াড়।

অ্যাঙ্কেলে একের পর এক চোট নিয়ে বেশ কয়েকদিন ধরেই ভুগছেন  ডি ইয়ং।  তবুও তাঁকে দলে  রেখেছিলেন  কোচ রোনাল্ড কুমান । তবে সোমবার চিকিৎসকেরা জানিয়ে দেয়, এখন সেরে ওঠার কোনো সম্ভাবনা নেই নেদারল্যান্ডের   মিডফিল্ডারের । এরপরেই তিনি ছিটকে গেলেন ইউরো কাপ থেকে।

এই প্রসঙ্গে ডি ইয়ং জানিয়েছেন,’ কোনো টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে কমলা জার্সি পড়ে  দেশের প্রতিনিধিত্ব করা, জাতীয় সঙ্গীত গাওয়া এবং পুরো দেশের সমর্থন পাওয়া একটা স্বপ্নের বিষয়। তাই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে থাকতে না পারায় আমি হতাশাগ্রস্ত।‘  বলা বাহুল্য, জাতীয় দলের হয়ে ৫৪টি ম্যাচ খেলেছেন ডি ইয়ং। বার্সার শেষ ছয়টি ম্যাচে তিনি খেলতে পারেননি ইনজুরির কারণে। এরপর ফের এই একই কারণে খেলতে পারলেন না ইউরো চ্যাম্পিয়ান শিপ।  অন্যদিকে  কোচ রোনাল্ড কোম্যান জানিয়েছেন,’ আমি আগে থেকেই বুঝেছিলাম পোল্যান্ডের বিপক্ষে ডি ইয়ং-য়ের খেলা কঠিন হবে । আগামী তিন সপ্তাহের মধ্যে ফিট  হয়ে যাওয়া সম্ভব নয়।‘ অন্যদিকে আগামী রবিবার পোল্যান্ডের বিপক্ষে ইউরোয় নিজেদের প্রথম ম্যাচ খেলবে ডাচরা। এই ম্যাচে কার জয় সেটাই এখন দেখার বিষয়।

Published by:

Share Link:

More Releted News:

‘আমারও শখ ছিল না…’, ভারত-পাক করমর্দন বিতর্ক উস্কে চাঞ্চল্যকর মন্তব্য সলমন আঘার

আইপিএলে একটা ম্যাচও খেলবেন না ধোনি? চেন্নাইয়ের কোচের মন্তব্যে জল্পনা তুঙ্গে

মাঠে বৈভব সূর্যবংশীর প্রতি আগ্রাসী আচরণ, ম্যাচ জিতেও শাস্তির মুখে দিল্লির তারকা পেসার

রাজস্থানের বিরুদ্ধে জয়কে কাদের উদ্দেশ্যে উৎসর্গ করলেন অক্ষর পটেল? শুনলে চমকে যাবেন

অরেঞ্জ ক্যাপ জিতলেন কে এল রাহুল, ‘স্ট্রাইক রেট’ নিয়ে অজিত আগরকারকে কড়া বার্তা

কাটল শনির দশা, নিশাঙ্কা-রাহুলের ঝোড়ো ইনিংসে রাজস্থানকে হারিয়ে জয়ী দিল্লি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ