রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা গৌতম গম্ভীরের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এ যেন অনেকটাই বিনা মেঘে বজ্রপাত। লোকসভা ভোটের মুখে আচমকা সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা জানালেন পূর্ব দিল্লির সাংসদ গৌতম গম্ভীর। আজ শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় রাজনীতি ছাড়ার কথা জানান প্রাক্তন ক্রিকেটার। সেই সঙ্গে পাঁচ বছর আগে জনপ্রতিনিধি করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ধন্যবাদ জানিয়েছেন গোতি। উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা ভোটের আগে বিজেপিতে নাম লিখিয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। আর বিজেপিতে যোগ দেওয়ার কয়েক মাসের মধ্যেই লোকসভায় দাঁড়ানোর টিকিটিও পেয়ে যান। 

এদিন সকাল ১০টা বেজে ৫ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) এক পোস্টে পূর্ব দিল্লির সাংসদ লিখেছেন, ‘আমি দলীয় সভাপতি (পড়ুন বিজেপি সভাপতি) জে পি নাড্ডাজিকে অনুরোধ জানিয়েছি, যাতের আমাকে রাজনৈতিক দায়িত্ব থেকে অব্যাহতি দেন। কেননা, ক্রিকেটের প্রতি আমার একটা দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা যাতে পূর্ণ করতে পারি তার জন্যই রাজনৈতিক দায়িত্ব থেকে অব্যাহতি চাইছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে ধন্যবাদ দিচ্ছি, জনসেবার সুযোগ করে দেওয়ার জন্য।’

 

আচমকাই গম্ভীরের রাজনীতি থেকে বিদায়ের ঘোষণায় শোরগোল পড়ে গিয়েছে। যদিও বিজেপি সূত্রে জানা গিয়েছে, সাংসদ হিসাবে প্রাক্তন ক্রিকেটারের কাজকর্মে খুব একটা খুশি ছিলেন না বিজেপি শীর্ষ নেতারা। আসন্ন লোকসভা ভোটে ফের গম্ভীরকে না দাঁড় করানোর সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছেন মোদি-শাহ-নাড্ডারা। লোকসভায় প্রার্থী হওয়ার সুযোগ নেই বুঝতে পেরেই সক্রিয় রাজনীতি ছাড়ার ঘোষণা করেছেন পূর্ব দিল্লির সাংসদ।

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত দুই, চলছে তাণ্ডব

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

বানিয়ে ফেলুন বাঙালির হেঁশেল থেকে হারিয়ে যাওয়া সুস্বাদু মোচার পোলাও

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা