ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামি জঙ্গিদের হাত থেকে সংবর্ধনা নিয়ে নিন্দার মুখে জার্মান তারকা ফুটবলার

Share:

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: মুক্তিযুদ্ধের সময়ে পাক হানাদার বাহিনীর দোসর হয়ে নিরীহ বাঙালিদের খুনে হাত রাঙানো জামায়াতে ইসলামী নেতাদের হাত থেকে সংবর্ধনা নিয়ে নিন্দার মুখে জার্মান তারকা ফুটবলার মেসুত ওজিল। গতকাল বুধবারই (১৮ ফেব্রুয়ারি) তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইপে এর্ডোয়ানের ছেলে বিলাল এর্ডোয়ানের সঙ্গে বাংলাদেশে এসেছেন তিনি। আর সফরে এসেই ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে শহিদ বুদ্ধিজীবী মোহাম্মদ মুর্তজা মেডিকেল সেন্টারের নতুন ভবনের উদ্বোধন করেছেন। ওই অনুষ্ঠানেই মুর্তজার খুনিদের উত্তরসূরি তথা ইসলামি ছাত্র শিবিরের নেতা সাদিক কায়েমের দেওয়া সংবর্ধনা গ্রহণ করেছেন। ওই ঘটনা জানাজানি হতেই নিন্দার ঝড় উঠেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, ‘ওজিলকে কী জানানো হয়েছিল, যাদের হাত থেকে তিনি সংবর্ধনা নিচ্ছেন, তাদের হাত নিরীহ বাঙালিদের খুনের রক্তে রাঙানো?’

কে মোহাম্মদ মুর্তজা?

ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসক ছিলেন মোহাম্মদ মুর্তজা। প্রগতিশীল বুদ্ধিজীবী হিসাবেই পরিচিত ছিলেন। একাত্তরের মুক্তিযুদ্ধে সহায়তা করেছিলেন। দেশ স্বাধীনের দু’দিন আগে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসর আলবদর বাহিনীর সদস্যরা তাঁকে অপহরণ করে নির্যাতনের পর খুন করে। ওই খুনের নেতৃত্বে ছিলেন ত‍ৎকালীন ইসলামী ছাত্র সঙ্ঘের প্রধান আলী আহসান মুজাহিদী। যে ইসলামী ছাত্র সঙ্ঘ জামায়াতের সশস্ত্র শাখা হিসেবে পরিচিত ছিল এবং মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছিল।

রোহিঙ্গা জঙ্গিদের সহায়তার উদ্দেশেই বাংলাদেশে এসেছেন তুর্কি রাষ্ট্রপতি এর্ডোয়ানের ছেলে। তাঁর সঙ্গী হয়েছেন ২০১৪ সালের বিশ্বকাপ জয়ী জার্মান ফুটবল দলের সদস্য মেসুত ওজিল। বৃহস্পতিবার দুজনেই কক্সবাজারে রোহিঙ্গা জঙ্গি শিবির পরিদর্শন করেছেন। শেখ হাসিনা সরকারের পতনের পরেই ভারতকে চাপে ফেলতে জামায়াতে ইসলামী সহ বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলিকে অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য করে চলেছেন তুরস্কের প্রেসিডেন্ট। বাংলাদেশে একটি ইসলামিক বিপ্লবী রাষ্ট্র হিসাবে গঠনের জন্যও উদ্যোগ নিয়েছিলেন। জামায়াতে ক্ষমতায় না আসায় খানিকটা হলেও এর্ডোয়ানের পরিকল্পনা ধাক্কা খেয়েছে।

রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানো প্রথম প্রায়োরিটি , দাবি পরিবহণ মন্ত্রী অর্জুনের

স্কুল ছাত্রীদের সাথে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

হাসপাতাল পরিদর্শনে গিয়ে মই বেয়ে ছাদে উঠলেন বিজেপি বিধায়ক, কেন?

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে

মোদিকে নিজের হাতে ঝালমুড়ি বানিয়ে খাওয়ালেন শুভেন্দু অধিকারী, ভাইরাল ভিডিও

‘অভিনয় ছেড়ে দিয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়’, গুজব শুনেই রেগে আগুন ‘পিকু’ অভিনেত্রী

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

তুলসিহাটা চক্রের পাড়ো জুনিয়র হাইস্কুলে মাত্র একজন শিক্ষক, চিন্তায় অভিভাবকরা

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল