Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বুটের মধ্যে নিজের গোলসংখ্যা লিখে সেলিব্রেশন হালান্ডের

Share:

নিজস্ব প্রতিনিধি:  চলতি মরশুমে ইংল্যান্ড প্রিমিয়ার লিগে দূরন্ত গতিতে ছুটে চলেছেন এক স্ট্রাইকার। যদি কাউকে এই প্রশ্ন করা হয়, তাহলে উত্তরটাও সহজেই অনুমেয়। অবশ্যই উত্তরটা হবে আর্লিং হালান্ড। একের পর এক ম্যাচে ম্যান সিটির হয়ে স্কোরশিটে নাম তুলে যাচ্ছেন নরওয়ের স্ট্রাইকারটি। এমন কোনও ম্যাচ নেই যেখানে হালান্ড ম্যান সিটির গোল পাননি। হালান্ড নিজে যেমন অশ্বমেধের ঘোড়ার মতো দৌড়চ্ছেন, ঠিক তেমনই দৌড়চ্ছে তাঁর দলও।

ইতিমধ্যেই ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বাধিক গোল করে ফেলেছেন ম্যান সিটির এই স্ট্রাইকারটি। গত রবিবার এভারটনের বিপক্ষে ম্যান সিটি জয় পেল ৩-০ গোলের ব্যবধানে। সেই ম্যাচেও দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন হালান্ডা। ফলে তাঁর গোল সংখ্যা ৩৫ থেকে বেড়ে দাঁড়াল ৩৬-এ।

হালান্ড যেহেতু গোল সংখ্যার হিসেবে আগেই পিছনে ফেলে দিয়েছেন অ্যালান শিয়ারার এবং অ্যান্ড্রু কোলকে, তাই রবিবারের ম্যাচে একটি নতুন ধরনের বুট পরে মাঠে নেমেছিলেন। সেই বুটের মধ্যে লেখা ছিল প্রিমিয়ার লিগে তাঁর ৩৫ তম গোলের সংখ্যাটি। অবশ্য তার পরেই অবশ্য হালান্ড অতিক্রম করে যান তাঁর পুরনো গোলসংখ্যাকে।

আরও জানতে পড়ুন: লিগ জেতানো কোচকেই ফের দলের দায়িত্বে রাখছে নাপোলি

কিন্তু ওই ম্যাচে গোলসংখ্যা বাড়লেও বুটটি তো আর পরিবর্তন করা সম্ভব নয়। কাজেই ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফিরে হল্যান্ড ওই বুটের মধ্যেই তাঁর বর্তমান গোলসংখ্যাটি লিখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। যা দেখে খুশি হালান্ডের ভক্তরা। কেউ কেউ আবার তাঁর উদ্দেশে লেখেন, তুমি আরও এগিয়ে যাও হালান্ড। আমরা তোমার সাফল্যে উৎসাহিত এবং গর্বিতও বটে।

ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন ম্যান সিটির বাকি আর ৩টি ম্যাচেও যদি হালান্ড গোল করেন, তাহলে তো ফের একবার ওই বুটের মধ্যে তাঁর গোলসংখ্যা বসাবেন, নাকি নতুন বটের মধ্যে ফের লিখে ভক্তদের সামনে পোস্ট করবেন, তা অবশ্য সময়ই বলবে।

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের