নাইটদের দুই প্রাক্তনীর দাপটে দিল্লি বধ করল গুজরাত

গত মরশুমে খুব একটা নজর কাড়া পারফরম্যান্স না করার জন্য দু'জনকেই ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত মরশুমে খুব একটা নজর কাড়া পারফরম্যান্স না করার জন্য দু’জনকেই ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু দল পেতে খুব একটা সমস্যায় পড়তে হয়নি শুভমন গিল এবং লকি ফার্গুসনকে। নিলামেই আগেই আইপিএলের মঞ্চে খেলতে আসা নতুন দল গুজরাত টাইটানস শুভমন গিলকে দলে নিয়েছিল। তরুণ এই ব্যাটারকে মোটা অঙ্ক খরচ করেই নিয়েছিল তারা।  আর। কিউয়ি পেসার লকিকে নিলামে কিনে ছিল গুজরাত ফ্র্যাঞ্চাইজি। আর শনিবাসরীয় রাতে এই দুই ক্রিকেটারই হয়ে উঠলেন হার্দিক পান্ডিয়ার দলের জয়ের অন্যতম কারণ। একজন ব্যাট হাতে ধামাকা দেখালেন, আর একজনে বলে রীতিমতো কুপোকাত হয়ে গেল প্রতিপক্ষ দল।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ। তাঁর সেই সিদ্ধান্তকে রীতিমতো খাটো করে দিলেন কেকেআরের প্রাক্তন ক্রিকেটার শুভমন গিল বাকি ব্যাটসম্যানরা না। পারলেও ৪৬ বলে ৮৪ রানের অনবদ্য একটি ইনিংস খেলেন তিনি। বলতে গেলে এদিন একপ্রকার তাঁর ব্যাটের ওপর ভর করেই নির্ধারিত ২০ ওভারে ১৭১ রান তুলতে সক্ষম হয় গুজরাত টাইটানস। ৩১ রান করেন হার্দিক। রাহুল তেওয়াতিয়ার ব্যাট থেকে আসে প্রয়োজনীয় ১৪ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে দিল্লি ক্যাপিটালস। এরপর ধামাকা দেখান কিউয়ি পেসার লকি ফার্গুসন। পৃথ্বী শ (১০), মনদীপ সিং (১৮), ঋষভ পন্থ (৪৩) এবং অক্ষর প্যাটেলের (৮) ব্যাটসম্যানদের ফিরিয়ে দেন তিনি। শামিও ২টি উইকেট দখল করেন।হার্দিক এবং রশিদের ঝুলিতে যায় একটি করে উইকেট। ললিত যাদব (২৫) রান আউট হয়ে যান। ফলে ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৫৭ রান তুলতে সক্ষম হয় রাজধানীর দলটি। ১৪ রানে জয় পায় গুজরাত। ম্যাচের সেরা হয়েছেন লকি। 

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের