মেয়েদের প্রিমিয়ার লিগে মাইলফলক স্পর্শ করলেন হরমনপ্রীত, কী রেকর্ড গড়লেন?

উইম্যান প্রিমিয়ার লিগেও (WPL) হরমনপ্রীত কৌর রাজ। হরমনপ্রীতের নেতৃত্বে ৪৮ বছর পর ওডিআই বিশ্বকাপ জিতেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উইম্যান প্রিমিয়ার লিগেও (WPL) হরমনপ্রীত কৌর রাজ। হরমনপ্রীতের নেতৃত্বে ৪৮ বছর পর ওডিআই বিশ্বকাপ জিতেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। যা কিনা ইতিহাস সৃষ্টি করেছে। এরপর থেকেই একের পর এক রেকর্ড গড়েই চলেছেন হরমনপ্রীত কৌর। যদিও এর আগে তাঁর ১৭১ রানের রেকর্ড ছিল। যাই হোক, গত ৯ জানুয়ারি থেকে শুরু হয়েছে উইম্যান প্রিমিয়ার লিগের চতুর্থ আসর। প্রথম ম্যাচেই হরমনের মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল স্মৃতি মান্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যদিও ওই ম্যাচে স্মৃতির দলের কাছে হেরেছে হরমনপ্রীতের দল। কিন্তু দমে যাননি তিনি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) গুজরাত জায়ান্টসের বিপক্ষে ম্যাচে একটি স্মরণীয় ইনিংস খেলেছেন মুম্বই অধিনায়ক হরমনপ্রীত কৌর। তিনি প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে ১,০০০ রানের মাইল ফলক স্পর্শ করেছেন। যা প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে রেকর্ড। ১৯৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত রান তুলেছেন হরমনপ্রীত, যার ফলে সাত উইকেটে দুর্দান্ত জয় পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এই ইনিংসের মাধ্যমে হরমনপ্রীত ডব্লিউপিএলের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ১,০০০ রান পূর্ণ করলেন। তাঁর আগে কেবল ন্যাট সায়ভার-ব্রান্টই এই কৃতিত্ব অর্জন করেছিলেন। ম্যাচের আগে, হরমনপ্রীতের এই মাইলফলক স্পর্শ করার জন্য ৫৫ রানের দরকার ছিল, যা তিনি মুম্বাইয়ে ইনিংসের ১৮তম ওভারে অর্জন করে নিয়েছেন। রাজেশ্বরী গায়কোয়াড়ের বলে চার মেরে তিনি ১,০০০ রানের মাইলফলক স্পর্শ করেন।এদিন হরমনপ্রীত ৪৩ বলে ৭১ রানের দুর্দান্ত ম্যাচজয়ী ইনিংস খেলেছেন।

হরমনপ্রীত এখন ডব্লিউপিএলের ইতিহাসে ১,০০০ রান করা প্রথম অধিনায়ক। তিনি বর্তমানে ১,০১৮ রান নিয়ে সর্বকালের রানের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। তাঁর সতীর্থ ন্যাট সাইভার-ব্রান্ট ১,১০১ রান নিয়ে শীর্ষে রয়েছেন। মেগ ল্যানিং ৯৯৬ রান নিয়ে তৃতীয়, এলিস পেরি ৯৭২ রান নিয়ে চতুর্থ এবং শেফালি ভার্মা ৮৮৭ রান নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন। বুধবার নবি মুম্বইতে উত্তর প্রদেশ ওয়ারিয়র্স, দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। সুতরাং মেগ ল্যানিং আবারও মাঠে নামবেন। আজ তিনি ভাল রান করলে ডব্লিউপিএলে ১,০০০ রান করা তৃতীয় ব্যাটসম্যান হতে পারেন। WPL 2026 মেগা নিলামের আগে মুম্বই ইন্ডিয়ান্স হরমনপ্রীতকে ২.৫০ কোটিতে ধরে রেখেছে। আর তিনি মুম্বই কর্তৃপক্ষের সেই বিশ্বাস পূরণ করেছেন। দুইবার (২০২৩ এবং ২০২৫) WPL শিরোপা জিতেছিলেন হরমনপ্রীতের মুম্বই ইন্ডিয়ান্স, এবার তাঁর কাছে আরও একটি সুযোগ রয়েছে।

স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখা শুভ না অশুভ? জানেন কী বলছে জ্যোতিষশাস্ত্র!

রাগের মাথায় কোনও সিদ্ধান্ত নেবেন না, হঠাৎ পুরনো বন্ধুর সঙ্গে দেখা আনন্দ দেবে…

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন অভিভাবক!

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা

ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু