টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের মহিলাদের দল ঘোষণা, নেতৃত্বে কে?

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ জেতার পর এবার ভারতের মেয়েদের লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। সেই লক্ষ্যে নিয়েই এবার খেলতে নামবেন হরমনপ্রীত কৌররা। চলছে সেই প্রস্তুতি। এই আবহেই বৃহস্পতিবার (২৮ মে) বিসিসিআই ১৫ সদস্যের  দল ঘোষণা করেছে। এই খেলাতেও দলকে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেবেন হারমানপ্রীত কৌর। সহ অধিনায়ক থাকছেন স্মৃতি মান্ধানা। 

বিসিসিআইয়ের ঘোষিত দলে থাকছেন জেমিমা রুদ্রিগেজ, শেফালি ভার্মা এবং রিচা ঘোষের মতো একঝাঁক তারকা খেলোয়াড়। তবে চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার আমনজ্যোত কৌর। প্রতিকা রাওয়াল, হারলিন দেওল এবং স্পিন-বোলিং অলরাউন্ডার স্নেহ রানাও এই দলের অংশ হিসেবে থাকছেন না। দল ঘোষণার পর আয়োজিত সংবাদ সম্মেলনে ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর নিশ্চিত করেছেন যে, আঘাতের কারণে পড়া আমনজ্যোত কৌরের  বদলে মিডল-অর্ডারে ভারতী ফুলমালিকে দলে নেওয়া হয়েছে। ২০২৬ সালের উইমেনস প্রিমিয়ার লিগে (WPL) নিজের আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে ফুলমালি বেশ নজর কেড়েছিলেন। দলে জায়গা করে নিয়েছেন পেসার নন্দিনী শর্মাও; যিনি ১০ ম্যাচে ১৭টি উইকেট শিকার করে WPL 2026-এ যৌথ সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে  খেলা শেষ করেছিলেন। ইংল্যান্ড ও ওয়েলসে ভারতের স্পিন আক্রমণের নেতৃত্ব দেওয়ার দায়িত্বে থাকছেন শ্রী চরণী, শ্রেয়াঙ্কা পাটিল এবং রাধা যাদব। মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে। এই খেলা ১৪ জুন শুরু হওয়ার কথা রয়েছে। 

আরও পড়ুন: ঈশান আউট হতেই ক্যামেরায় ধরা পড়ল হায়দরাবাদের মালকিন কাব্যার অদ্ভুত প্রতিক্রিয়া, ভাইরাল ভিডিও

মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল: হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি  মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, জেমিমা রুদ্রিগেজ, ভারতী ফুলমালি, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটরক্ষক), শ্রী চরণী, যস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), নন্দিনী শর্মা, অরুন্ধতী রেড্ডি, রেণুকা সিং ঠাকুর, ক্রান্তি গৌড়, শ্রেয়াঙ্কা পাটিল, রাধা যাদব।

শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে পদোন্নতি, অফিসে কাউকে অন্ধভাবে বিশ্বাস করলে ঠকবেন

প্রকাশ্য রাস্তায় বিজেপি জেলা সভাপতির কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন ASP

সুস্থ থাকতে পাতে রাখুন সর্ষে শাক, রইল ৪ পুষ্টিকর পদের হদিশ

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত শুভমের বাড়িতে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সাহায্য

বিহারের সিওয়ানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন সাত শ্রমিক

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

দীপাবলিতে খুলবে ভাগ্যের দরজা! গজকেশরী রাজযোগে ফুলেফেঁপে উঠবেন ৩ রাশির জাতকরা

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

চোরবাগানের পুনরাবৃত্তি এড়াতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

সীমান্তে ভারত-চিন সংঘাতের জন্য লাল ফৌজকে দায়ী করল বিদেশ মন্ত্রক

শেষকৃত্যের সময়ে জর্ডানের গির্জায় এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, কমপক্ষে সাতজন নিহত

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব

‘পুলিশের ছোট ভুলের জন্য বড় ঘটনা ঘটল,’ চোরবাগান কাণ্ডে মন্তব্য দিলীপের