‘অনুষ্কাকে ‘বৌদি’ বলে ডাক!’ হর্ষিত রানাকে ধমক দিলেন বিরাট কোহলি, কী হল?

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেটাই জানালেন হর্ষিত। জানালেন, 'আমার যখন প্রথম অনুষ্কা শর্মার সঙ্গে দেখা হয়, তখন আমি তাঁকে 'ম্যাডাম' বলে সম্বোধন করেছিলাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেট ময়দানে উল্লেখযোগ্য নাম বিরাট কোহলি। ভারতের শীর্ষমানের ব্যাটসম্যান। যিনি ভেঙেছেন একাধিক রেকর্ড। পাশাপাশি আন্তর্জাতিক স্তরেও নিজেকে খ্যাতি করেছেন। তবে খেলার বাইরে তাঁর ব্যক্তিগত জীবনও চর্চায় থাকে। ২০১৭ সালে বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাকে বিয়ে করেন তিনি। বর্তমানে তাঁদের দুই সন্তান। খেলার মাঠে হোক বা বাইরে হোক, সবসময়ই তাঁদের রসায়ন ভক্তদের নজর কাড়ে। খেলার সময় অনুষ্কা গ্যালারিতে থাকলে যেন মনে আলাদাই জোর পান বিরাট। এমনকী খেলায় অনুষ্কা না থাকলেও ম্যাচ শেষে মাঠে দাঁড়িয়েই স্ত্রীকে ভিডিও কল করেন বিরাট। তাই তাঁদের রসায়ন অনুপ্রাণিত করে সকল প্রজন্মকে। এমনকী বিরুষ্কা জুটির মজার মজার কথোপকথনে মুগ্ধ টিম ইন্ডিয়ার অলরাউন্ডার হর্ষিত রানাও।

সম্প্রতি বিরাট-অনুষ্কার একটি মজার ঘটনা শেয়ার করলেন হর্ষিত রানা। যিনি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর ২০২৪ সালের নভেম্বরে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক করেছিলেন। এই সিরিজটি বিরাট কোহলির টেস্ট কেরিয়ারের শেষ সিরিজ ছিল। এরপর থেকেই, হর্ষিত ভারতের হয়ে তিন ফর্ম্যাটেই খেলছেন। ধীরে ধীরে নির্ভরযোগ্য ফাস্ট-বোলিং অলরাউন্ডার হয়ে উঠেছেন। তবে বিরাট-অনুষ্কার সঙ্গে তাঁর প্রথমবার দেখা হওয়ার অভিজ্ঞতা কেমন ছিল হর্ষিতের? সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেটাই জানালেন হর্ষিত। জানালেন, ‘আমার যখন প্রথম অনুষ্কা শর্মার সঙ্গে দেখা হয়, তখন আমি তাঁকে ‘ম্যাডাম’ বলে সম্বোধন করেছিলাম। তাতে আপত্তি জানিয়ে বিরাট কোহলি তৎক্ষণাৎ আমাকে থামিয়ে বলেন, অনুষ্কাকে ‘ভাবি’ বলে ডাকো। আমি বলেছিলাম, এটা আমার প্রথম দেখা। তারপর বিরাট মজা করে অনুষ্কাকে বলেন, জানো হর্ষিত বাইরে আমার সঙ্গে শ্যাম্পেন নিয়ে খেলছিল, আর এখন তোমাকে ‘ম্যাডাম’ বলে ডাকছে।’

এরপর হর্ষিত রানা স্বীকার করেন যে, ‘ভারতীয় দলে যোগ দেওয়ার আগে বিরাট কোহলি এবং হার্দিক পান্ড্য সম্পর্কে আমার একটা ভুল ধারণা ছিল। টিভিতে তাদের দেখে আমার মনে হত বিরাট এবং হার্দিক খুব আক্রমণাত্মক। কিন্তু বাস্তব জীবনে যখন তাদের সঙ্গে যখন দেখা হয়, তখন আমি বুঝতে পারি তাঁরা খুব মজার। আমার ধারণার চেয়ে সম্পূর্ণ আলাদা।’ উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারত ১-২ ব্যবধানে হেরেছে। রবিবারের শেষ ম্যাচে বিরাট কোহলির দুর্দান্ত সেঞ্চুরি সত্ত্বেও, ভারত পরাজিত হয়েছে। ম্যাচের এক পর্যায়ে, হর্ষিত রানা এবং কোহলি একটি দুর্দান্ত জুটি গড়ে তুলেছিলেন। রানা পঞ্চাশ রান করেছিলেন, বিরাট কোহলিও সেঞ্চুরি করেছিলেন, কিন্তু তাও তাঁরা ভারতকে জেতাতে পারেনি।অবশেষে, নিউজিল্যান্ড প্রথমবারের মতো ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের