বিশ্বকাপের টিকিট বিক্রির দিনক্ষণ জানাল আইসিসি

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে একদিনের বিশ্বকাপ। আর ভারতের মাটিতে বিশ্বকাপের আসর বসায় রয়েছে আলাদা এক উন্মাদনা। সকলেই জানতে আগ্রহী বিশ্বকাপের টিকিট কবে, কোথা থেকে পাওয়া যাবে? আর এবার সেইসবের উত্তর দিল আইসিসি। বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে যে, আগামী ২৫ অগস্ট থেকে অনলাইনে বিশ্বকাপের টিকিট পাওয়া যাবে।

তবে অনলাইনে টিকিট পাওয়া গেলেও সেই টিকিট কিনতে গেলে বেশ কিছু প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। যারা স্টেডিয়ামে বসে খেলা দেখতে ইচ্ছুক, তাদের আগে ক্রিকেট বিশ্বকাপের ওয়েবসাইটে গিয়ে ১৫ অগস্টের মধ্যে নিজেদের নাম ‘রেজিস্টার’ করতে হবে। টিকিটের চাহিদা কীরকন, সেই বুঝে টিকিট বিক্রি শুরু হবে। আবার অনলাইনে টিকিট কিনলেও ছাপা টিকিট সংগ্রহ করেই মাঠে যেতে হবে। তা না হলে মাঠে ঢুকতে দেওয়া হবে না। এ কথা অবশ্য আগেই জানিয়ে দিয়েছিল আইসিসি।

জানা গিয়েছে, ২৫ অগস্ট ভারত ছাড়া অন্য দলগুলির প্রস্তুতি ম্যাচ ও বিশ্বকাপের ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে। ৩০ অগস্ট গুয়াহাটি ও তিরুঅনন্রপুরমে ভারতের যে প্রস্তুতি ম্যাচ রয়েছে, তার টিকিট পাওয়া যাবে। ৩১ অগস্ট দিল্লি, চেব্বাই ও পুনেতে ভারতের যে ম্যাচ হবে, তার টিকিট বিক্রি শুরু হবে। ২ সেপ্টেম্বর মুম্বই, লখনউ ও ধরমশালায় ভারতের যে ম্যাচগুলি রয়েছে, সেই ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে।

৩ সেপ্টেম্বর বিশ্বকাপের অলটাইম হাই ভোল্টেজ ম্যাচ ভারত-পাকিস্তানের ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে। এই ম্যাচটি হবে গুজরাতের আমেদাবাদে। ১৫ সেপ্টেম্বর থেকে সেমিফাইনাল ও ফাইনালের টিকিট বিক্রি শুরু হবে। সুতরাং বোঝাই যাচ্ছে যে কতটা উত্তেজনাপূর্ণ হতে চলেছে এবারের বিশ্বকাপ।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার