পুরুষদের NO ENTRY, মেয়েদের বিশ্বকাপের সব ম্যাচে আম্পায়ারের দায়িত্বে মহিলারা, জানাল আইসিসি

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন ইতিহাস রচিত হতে চলেছে আসন্ন মহিলা বিশ্বকাপ ক্রিকেটে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া মেয়েদের একদিনের বিশ্বকাপের সব ম্যাচ পরিচালনা করবেন শুধু মহিলারাই। আম্পায়ার থেকে ম্যাচ রেফারি—সব দায়িত্বে থাকবেন প্রমীলারা।

বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি’র তরফে ইতিমধ্যেই মেয়েদের বিশ্বকাপের জন্য ১৪ জন আম্পায়ার ও ৪ জন ম্যাচ রেফারির নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছেন অভিজ্ঞ মুখ ক্লেয়ার পলোসাক, সু রেডফার্ন ও জ্যাকলিন উইলিয়ামস। যারা এর আগে একাধিক বিশ্বকাপে দায়িত্ব পালন করেছেন। এছাড়া লরেন এগেনব্যাগ ও কিম কটন দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ পরিচালনা করবেন। ম্যাচ রেফারির প্যানেলে থাকছেন ট্রুডি অ্যান্ডারসন, শান্দ্রে ফ্রিটজ, জি এস লক্ষ্মী ও মিশেল পেরেইরা—যারা অভিজ্ঞতার ভিন্ন ভিন্ন স্তর থেকে আসা, তবে সবাই মহিলা ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ।

আইসিসি চেয়ারম্যান জয় শাহ এই উদ্যোগকে মহিলা ক্রিকেটের যাত্রায় “সংজ্ঞা নির্ধারণকারী মুহূর্ত” বলে আখ্যায়িত করেছেন। তাঁর মতে, ‘এটি শুধু প্রতীকী সিদ্ধান্ত নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের সামনে অনুপ্রেরণার উদাহরণ স্থাপন করা এবং বিশ্বজুড়ে নারীদের নেতৃত্ব ও প্রভাবকে স্বীকৃতি দেওয়ার এক শক্তিশালী পদক্ষেপ’। তিনি বলেন, “এটি নারী ক্রিকেটে এক নতুন অধ্যায়। আমরা বিশ্বাস করি, এর প্রভাব বিশ্বকাপ ছাড়িয়ে আরও অনেক দূর ছড়িয়ে পড়বে। অনেক বেশি নারী এই দৃষ্টান্ত দেখে আম্পায়ার কিংবা ম্যাচ রেফারি হওয়ার ক্ষেত্রে উৎসাহিত হবেন’। শুধু খেলার মাঠেই নয়, এবার অফিসিয়াল দায়িত্বেও নারীরা প্রমাণ করতে চলেছেন—ক্রিকেটে দক্ষতা ও নেতৃত্বের ক্ষেত্রে লিঙ্গ কোনও বাধা নয়।

চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার ১৫ বছরের নাবালিকা, গ্রেফতার ল্যাব অপারেটর

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

অর্ধনগ্ন হয়ে বারাণসীতে ঘুরছেন বিদেশি, বাড়িতে বাড়িতে ঢুকে কামড়েও দিচ্ছেন! ভাইরাল ভিডিও

‘আঁকতে ও গাইতে ভালবাসি’, নিট-ইউজিতে রাজ্যে প্রথম সব্যসাচীর সাফল্যের রহস্য কী?

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট চক্রের মাথা! আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

বেগুনি ভাজলেই নেতিয়ে যায়? বেসনে মেশান এই ৩ উপাদান, দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে

রথযাত্রার স্পেশাল ভোগ, ঘরেই বানিয়ে ফেলুন জগন্নাথ দেবের প্রিয় মোহনভোগ