ম্যাচ গড়াপেটার দায়ে বাংলাদেশের মহিলা ক্রিকেটারকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করল আইসিসি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ফের মুখে চুনকালি পড়ল বাংলাদেশের। ম্যাচ গড়াপেটায় জড়িত থাকায় বাংলাদেশের জাতীয় মহিলা দলের ক্রিকেটার সোহেলি আক্তারকে পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আইসিসি। গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকেই ওই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে বলে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা জানিয়েছে। সোহেলির শাস্তি নিয়ে অবশ্য কোনও মন্তব্য করতে চাননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদ জবরদখলকারী ফারুক আহমেদ।

বাংলাদেশের হয়ে দুটি টি-টোয়েন্টি ও ১৩টি ওয়ানডে খেলেছেন সোহেলি আক্তার। সবমিলিয়ে উইকেট নিয়েছেন ১১টি আর রান করেছেন মাত্র ছয়। ২০২২ সালে দেশের জার্সি গায়ে শেষ ম্যাচ খেলেছেন। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে গড়াপেটা কিংবা ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে সোহেলির বিরুদ্ধে। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ম্যাচের আগে বাংলাদেশ দলের এক  ক্রিকেটারকে মোবাইল ফোনে ফিক্সিংয়ের বার্তা পাঠান এবং বড় অঙ্কের টাকার লোভ দেখান। ওই কথোপকথনের অডিও ক্লিপিংস প্রকাশ হলে শোরগোল পড়ে যায়। বাংলাদেশ ক্রিকেট অঙ্গনেও হইচই শুরু হয়। সোহেলি ম্যাচে গড়াপেটার জন্য মোটা টাকা দেওয়ার প্রলোভন দেখালেও সেই ফাঁদে পা দেননি জাতীয় দলের মহিলা ক্রিকেটার। বরং তিনি দ্রুত টিম ম্যানেজমেন্টকে অবহিত করেন।

ত‍ৎকালীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন গোটা বিষয়টি জানানো হয়। তাঁর নির্দেশে টিম ম্যানেজমেন্ট বিষয়টি দ্রুত আইসিসির দুর্নীতি দমন শাখাকে (এসিইউ) আনায়। এ নিয়ে তদন্ত শুরু করে আইসিসির দুর্নীতি দমন শাখা। তদন্তকারীদের কাছে নিজের দোষ স্বীকার করে নেন সোহেলি। আইসিসির দুর্নীতি বিরোধী আইনের পাঁচটি বিধি লঙ্ঘনের কথা স্বীকার করেন তিনি। টানা দুই বছর তদন্ত শেষে সোহেলি আক্তারকে পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় আইসিসি।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের