শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামছেন বাবররা

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: বিশ্বকাপে আজ মঙ্গলবার হায়দরাবাদের রাজীব গান্ধি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। টানা দ্বিতীয় ম্যাচ জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামবেন বাবর আজমরা। আর দাসুন শনাকারা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লজ্জাজনক হারের স্মৃতি ভুলে মাঠে নামছেন। বিশ্বকাপে এখনও পর্যন্ত আটবার মুখোমুখি হয়েছে দুই দল। তার মধ্যে সাতবার জিতেছে পাকিস্তান। একটি ম্যাচে কোনও নিষ্পত্তি হয়নি। অর্থা‍ৎ বিশ্বকাপে এখনও পর্যন্ত পাকিস্তানকে হারাতে পারেনি শ্রীলঙ্কা। আজকের ম্যাচে দাসুন শনাকারা সেই লজ্জা ঘোচাতে পারেন কিনা, তাই দেখার।   

চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়েই অভিযান শুরু করেছিলেন বাবর আজমরা। ডাচদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২৮৬ রান তুলেছিল পাকিস্তান। বল করতে নেমে ২০৫ রানে গুটিয়ে দিয়েছিল ডাচদের। অর্থা‍ৎ ৮১ রানে জয় তুলে নিয়েছিল। অন্যদিকে প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লজ্জার মুখে পড়তে হয়েছিল দাসুন শনাকাদের। শ্রীলঙ্কার বোলারদের তুলোধনা করে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান (৪২৮) তুলেছিল প্রোটিয়ারা। ওই ম্যাচে দক্ষিণ আফ্রিকার তিন ব্যাটসম্যান শতরান করেছিলেন। জবাবে ব্যাট করতে নেমে দাঁতে-দাঁত চেপে লড়াই করেও ১০২ রানে হার স্বীকার করতে হয়েছিল শ্রীলঙ্কাকে।

গত এশিয়া কাপের সুপার ফোরে শেষ বারের মতো মুখোমুখি হয়েছিল দুই দল। সেবার ডাকওয়ার্থ-লুইস নিয়মে পাকিস্তানের সমান রান তুলেও জিতে ফাইনালে গিয়েছিলেন দাসুন শনাকারা। এদিন এগিয়ে থেকে মাঠে নামলেও অধিনায়ক বাবর আজমের অফ ফর্ম পাকিস্তানকে যথেষ্টই উদ্বেগে রাখবে। গত ম্যাচে ১৮ বলে ৫ রান করে সাজঘরে ফিরেছিলেন তিনি।

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

কর্মজীবন ও অর্থভাগ্যে বড় ধাক্কা!দ্বাদশ যোগে সতর্ক থাকুন এই ৩ রাশি

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান