একদিনের ক্রিকেটে নম্বর ওয়ান অস্ট্রেলিয়া, দুই থেকে তিন নম্বরে নেমে গেল ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি:  সামনেই বিশ্বকাপ ক্রিকেটের মহারণ বসতে চলেছে ভারতের মাটিতে। তার আগে বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) এই মুহূর্তে বিশ্বে একদিনের ক্রিকেটে সেরা ১০টি দেশের নাম ঘোষণা করল বুধবার এই তালিকায় অস্ট্রেলিয়া এক নম্বর স্থানে থাকলেও সবচেয়ে উল্লেখযোগ্যভাবে ভারতকে তিন নম্বরে পাঠিয়ে দু-নম্বর জায়গাটি দখল করে নিয়েছে বাবর আজমের পাকিস্তান।

উল্লেখ্য, এই তালিকায় প্রথম স্থানাধিকারী অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১১৮। যা এর আগে ছিল ১১৩। দ্বিতীয় স্থানাধিকারী পাকিস্তানের রেটিং পয়েন্ট হচ্ছে ১১৬ এবং তৃতীয় স্থানাধিকারী ভারতের রেটিং পয়েন্ট সংখ্যা হল ১১৫।

এর আগে ১১২ পয়েন্ট নিয়ে বাবর আজমরা ছিল তিন নম্বর স্থানে। কিন্তু চলতি মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫-০ ব্যবধানে সিরিজ জয়ের ফলেই যে বুধবার আইসিসির প্রকাশিত একিদনের ক্রিকেটে সেরা ১০-এর তালিকায় পাকিস্তানের পদন্নোতি হয়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তাঁদের মতে, আইসিসি-র প্রকাশিত এই তালিকায় থাকা প্রথম তিনটি দেশের মধ্যেই আসন্ন ক্রিকেট বিশ্বকাপের মূল লড়াটি হতে চলেছে।

প্রসঙ্গত, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা এই তালিকা প্রকাশ করে ২০২০ এবং ২০২২ সালের ঘোষিত একদিনের সিরিজের পারফরম্যান্সের নিরিখেই।

আরও জানতে পড়ুন: প্রিয় বন্ধু বুসকেটস নিয়ে আবেগপ্রবণ এলএম টেন

পাকিস্তানের এই পদোন্নতি সম্বন্ধে আইসিসি-র পক্ষ থেকে বলা হয়েছে এই তালিকায় ধরা হয়নি ইংল্যান্ড বনাম পাকিস্তানের সিরিজটি। তবে ধরা হয়েছে ২০২১ সালের সিরিজের হিসেবটি।

অস্ট্রেলিয়া , পাকিস্তান এবং ভারতের পর চতুর্থ দেশ হিসেবে ১০৪ পয়েন্ট নিয়ে দখল করেছে নিউজিল্যান্ড, আর ১০১ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বর স্থানে রয়েছে ইংল্যান্ড। যারা এর আগে ১১০ পয়েন্ট নিয়ে চার নম্বর স্থানে ছিল। ছয় নম্বর স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা, সাত নম্বরে বাংলাদেশ।

তবে উল্লেখযোগ্যভাবে পদোন্নতি হয়েছে আফগানিস্তানেরও। তারা নয় নম্বর থেকে উঠে এসেছে আট নম্বর স্থানে। শ্রীলঙ্কা রয়েছে নবম এবং ওয়েস্ট ইন্ডিজ রয়েছে ১০ নম্বর স্থানে।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের