বরুণ-অক্ষরদের দাপটে নামিবিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেল ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি: টসে জিতে টিম ইন্ডিয়াকে প্রথম ব্যাট করতে পাঠিয়েছিল নামিবিয়া।  প্রথমে ব্যাট করে ঈশান কিশন-হার্দিক পাণ্ড্যের বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে ৯ উইকেট হারিয়ে ২০৯ রান তুলেছিল সূর্যরা। ভারতের পর পর উইকেট পড়লেও টি-টোয়েন্টিতে এই রান নেহাত কম নয়। বরণ চক্রবর্তী , অক্ষর প্যাটের দাপটে মাথা তুলতে পারেনি নামিবিয়া। বড় রানের ব্যবধানে নামিবিয়াকে হারিয়ে জয়ের ধারা বজায় রাখল ভারত। ৯৩ রানে নামিবিয়াকে হারিয়েছে সূর্যরা।  ১১৬ রানে সব উইকেট হারায়  নামিবিয়া। 

নামিবিয়াকে প্রথম ধাক্কা দেন অর্শদীপ। তাঁর বলে ২২ রানে আউট হন জ্যান ফ্র্যাঙ্কলিন। ৩৩ রানে নামিবিয়ার প্রথম উইকেট পড়ে। তারপর উইকেট নেন   বরুণ।   প্রথম বলেই লৌরেন স্টিনক্যাম্পকে ২৯ রানে বোল্ড করলেন তিনি।  তারপরেই  দ্বিতীয় ওভারে দ্বিতীয় উইকেট নেন বরুণই। তাঁর বলে ছক্কা মারতে গিয়ে ১৩ রানের মাথায় আউট হ ফেরান অক্ষর। তিনি আবার ক্রুগারকে আউট  করেন। ট্রাম্পেলম্যানকে ৬ রানে আউট করেন বুমরাহ। পর পর দু’বলে উইকেট  নেন ন হার্দিক। 

 এদিন অরুণ জেটলি স্টেডিয়ামে টিমে জোড়া বদল ঘটিয়ে খেলতে নেমেছিলেন সূর্যকুমার যাদবরা। অভিষেক শর্মা ও মহম্মদ সিরাজের বদলে দলে এসেছিলেন সঞ্জু স্যামসন ও যশপ্রীত বুমরাহ। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল ভারত। কিন্তু সুযোগ পেয়েও জ্বলে উঠতে ব্যর্থ হন সঞ্জু স্যামসন। আগ্রাসী মেজাজে ব্যাট করতে গিয়ে ৮ বলে ২২ রান করে উইকেট ছুড়ে দিয়ে সাজঘরে ফেরেন তিনি। এর পরেই ব্যাট হাতে ঝড় তোলেন ঈশান কিশন। মাত্র ২০ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। এক ওভারে পর পর চার বলে চার ছক্কা হাঁকিয়েছেন তিনি। ‘অবাধ্য’ ঈশানের বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতে প্রথম পাওয়ার প্লে শেষে ভারতের রান দাঁড়ায় ১ উইকেটে ৮৬। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে মাত্র ৬.৫ ওভারে ভারতকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন ঈশান ও তিলক বর্মা। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি কোনও দলের করা দ্রুততম শতরান। প্রতি ওভারে বড় রান হচ্ছে।

অষ্টম ওভারে ছক্কা মারতে গিয়ে আউট হয়ে সাজঘরের পথ ধরেন ঈশান। ২৪ বলে ছয়টি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে ৬১ রান করেন ভারতের তরুণ ওপেনার। ঈশান আউট হওয়ার পর ভারতের রান তোলার গতি কমে যায়। আগের ম্যাচে আমেরিকার বিরুদ্ধে একা কুম্ভ হয়ে লড়াই করা টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার এদিন রান পাননি। ১৩ বলে ১২ রান করে স্টাম্প আউট হন তিনি। খানিকবাদে ফিরে যান তিলক বর্মা (২৫)। পর পর দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। পঞ্চম উইকেটে জুটি বেঁধে নামিবিয়ার বোলারদের পাল্টা আক্রমণের পথে হাঁটেন হার্দিক পাণ্ড্য ও শিবম দুবে। ছক্কা হাঁকিয়ে মাত্র ২৭ বলেই অর্ধশতরান পূর্ণ করেন হার্দিক। পরের বলে আবার ছক্কা মারতে গিয়ে আউট হয়ে যান তিনি। হার্দিক ফেরার পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং অর্ডার। ভাল খেলতে থাকা শিবম দুবে তাড়াহুড়ো করে রান নিতে গিয়ে সাজঘরে ফেরেন। তিনি করেন ১৬ বলে ২৩। যদিও ওই রান আউটের ক্ষেত্রে দায়ী ছিলেন রিঙ্কু সিংহ। নামিবিয়ার অধিনায়ক জেরার্ড এরাসমাসের শেষ বলে সাজঘরে ফেরেন অক্ষর পটেল (০)। শেষ ওভারে সাজঘরে ফেরেন রিঙ্কু সিংহ (১) ও আর্শদীপ সিংহ (২)। ২০৯ রানেই থামে ভারতের ইনিংস। শেষ পাঁচ উইকেট হারায় চার রানের মধ্যে। নামিবিয়ার অধিনায়ক জেরার্ড এরাসমাস চার ওভার হাত ঘুরিয়ে ২০ রান দিয়ে চার উইকেট ঝুলিতে পুরেছেন।

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে