টাই হল আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচ, সুপার ওভারে নির্ধারিত হবে ভাগ্য

Share:

নিজস্ব প্রতিনিধি:  দুর্দান্ত খেলেছেন রায়ান রিকেলটন এবং কুইন্টন ডি কক। তাঁরা দ্রুততম অর্ধশতরান করে ১০০ রানের জুটি গড়ে  টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ডি-এর দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে  দক্ষিণ আফ্রিকাকে ১৮৭ রানে পৌঁছে দেন।  জবাবে, রহমানউল্লাহ গুরবাজ ৮৪ রানের ইনিংস খেলেন। আফগানিস্তান  পরপর উইকেট হারাতে থাকলেও নাটকীয় ভাবে শেষ হয় খেলা।  শেষ ওভারে ১৮৭ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। অর্থাৎ টাই হয়েছে ম্যাচ। সুপার ওভারে নির্ধারিত হবে   আফগানিস্তান ও  দক্ষিণ আফ্রিকার ভাগ্য। 

টস জিতে আফগানিস্তান ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।  ৫ রান করেই ফিরে যান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মার্করাম। তারপর কুইন্টন ডিকক ৪১ বলে ৫৯ রান এবং রায়ান রিকলটন ২৮ বলে ৬১ রানের ইনিংস  খেলেন।  দু’জনের জুটিতে ১১৪ রান ওঠে।  ৪১ রানে ৩ উইকেট নেন আফগানিস্তানের আজমাতুল্লা ওমারজাই। রশিদ খান ২৮ রানে দিয়ে নেন   ২ উইকেট। এই সবটা মিলিয়ে দক্ষিণ আফ্রিকা তোলে ১৮৭ রান। 

আরও পড়ুন: সুপার ওভারে ফয়সালা, আফগানিস্তানকে হারিয়ে জয়ী দক্ষিণ আফ্রিকা

জবাবে ব্যাট করতে নেমে কোনও উইকেট না হারিয়ে ৫০ তোলার পরেই আফগানিস্তান বড় ধাক্কা খান।  লুনগি এনগিডি প্রথম ধাক্কা দিয়ে  আউট করেন ইব্রাহিম জাদরানকে।   গুলবাদিন নইবকে ০ রানে অউট করেন। সিদ্দিকুল্লা অটল আউট হন শূন্য রানে।  আউট করেন রাবাডা।  হারা ম্যাচেও শেষ  পর্যন্ত লড়াই করে সমতা ফেরায় আফগানিস্তান। এবার সুপার ওভারে নির্ধারিত হবে কে হবে জয়ী। এটাই ২০২৬ সালের বিশ্বকাপে হবে প্রথম টাইব্রেকার ম্যাচ। 

কিয়েভে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা রাশিয়ার, নিহত ১৪

শুধু লাইনে দাঁড়িয়েই দর্শন! রাম মন্দিরে বন্ধ ভিআইপি পাসের ব্যবস্থা

বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

সাতসকালে হাওড়ার জুটমিলে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে মকলের ৩টি ইঞ্জিন

জাতীয় সড়কে দুই লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক চালকের , আহত আরও ১

হাসপাতালে যাওয়ার পথে প্রসবযন্ত্রণা, বাইকেই সন্তানের জন্ম দিলেন ভিয়েতনামের মহিলা

মোদির ভিডিও মোছার জন্য মার্ক জুকারবার্গকে ক্ষমা চাইতে তিনদিনের সময়

লিলুয়ায় মদের আসরে বচসা! গুলিবিদ্ধ ২ যুবক, আতঙ্ক এলাকাজুড়ে

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

ফের ট্রাম্পকে হত্যার হত্যার ষড়যন্ত্র! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে যা উদ্ধার হল…

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে বন্যার আশঙ্কা! বাড়ছে নদীর জলস্তর, ভাসছে বানারহাট এলাকা

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন