টি ২০ বিশ্বকাপের সূচি প্রকাশিত, কবে মুখোমুখি রোহিত-শাহিনরা?

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন টি  টোয়েন্টি বিশ্বকাপের নির্ঘন্ট ঘোষণা করল আইসিসি। শুক্রবার বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১ জুন শুরু হবে প্রতিযোগিতা। ফাইনাল হবে ২৯ জুন। আগামী ৯ জুন নিউইয়র্কে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।  

২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। তার পর থেকে আর কখনই ট্রফি জিততে পারেনি নীল জার্সিধারীরা। ২০১৬ ও ২০২২ সালে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল। ২০১৪ সালে ফাইনালে উঠেও রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল। গত ১০ বছরে আইসিসি ট্রফি অধরা রয়েছে টিম ইন্ডিয়ার। দেশের মাটিতে গত বছর একদিনের বিশ্বকাপে ফাইনালে উঠেও অস্ট্রেলিয়ার কাছে হার মানতে হয়েছে। টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে ট্রফি খরা কাটাতে পারেন কিনা রোহিতরা, তাই এখন দেখার।

জুন মাসে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে অপেক্ষাকৃত সহজ গ্রুপেই পড়েছে ভারত। ‘এ’ গ্রুপে ভারত ছাড়াও রয়েছে পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র। অর্থা‍ৎ গ্রুপ লিগে চারটি ম্যাচ খেলতে হবে  রোহিত শর্মাদের। ভারতের প্রথম ম্যাচ ৫ জুন নিউইয়র্কে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে ৯ জুন চিরশত্রু পাকিস্তানের মুখোমুখি হবেন রোহিতরা। ওই ম্যাচও হবে নিউ ইয়র্কে। ভারতের তৃতীয় ম্যাচ আয়োজক দেশ আমেরিকার বিরুদ্ধে ১২ জুন। নিউ ইয়র্কেই খেলবে ভারত। গ্রুপের শেষ ম্যাচে কানাডার বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। ওই ম্যাচ হবে ফ্লোরিডায়। গ্রুপ পর্ব থেকে ভারত যদি সুপার ৮-এ ওঠে তখনই ওয়েস্ট ইন্ডিজ়ে খেলতে যাবে তারা। সেখানে ২০ জুন বার্বাডোজে ভারতের প্রথম খেলা হতে পারে।

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

কেরলমে কাজে গিয়ে মৃত্যু বহরমপুরের পরিযায়ী শ্রমিকের, আহত ৯

প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু নাসের খান চৌধুরী, শোকের ছায়া মালদহে

ফের মহুয়ার উপর ‘ডিম থেরাপি’, গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান

পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন অবহেলায় বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন

পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ২, জখম ২২

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

পুরীর দিকে ধেয়ে আসছে দুর্যোগ, জগন্নাথ দর্শনে বিধিনিষেধ জারি প্রশাসনের

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক