ইংল্যান্ডকে জয়ের জন্য ৪০০ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: হেইনরিখ ক্লাসেন আর মার্কো জানসেনের তাণ্ডবে ইংল্যান্ডের বিরুদ্ধে রানের পাহাড় গড়ল দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৯৯ রান তুলেছে প্রোটিয়া। ইংল্যান্ডের পক্ষে রিসি তোপলে ৩টি ও আদিল রশিদ দুটি উইকেট নিয়েছেন।

শনিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে প্রথমে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় প্রোটিয়া শিবির। প্রথম বলে বাউন্ডারি হাঁকানো কুইন্টন ডি কক দ্বিতীয় বলে সাজঘরে ফেরেন। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে সেই ধাক্কা সামাল দেন রেজা হেনড্রিকস ও রাসি ভ্যান ডার ডুসেন। ইংলিশ বোলারদের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন দুজনে। জুটি ভাঙতে ইংল্যান্ডের বোলারদের কালঘাম ছুটে যান। শেষ পর্যন্ত ২০তম ওভারে বল করতে এসে ভ্যান ডার ডুসেনকে ফিরিয়ে ইংল্যান্ডকে ব্রেক থ্রু এনে দেন আদিল রশিদ। আউট হওয়ার আগে ৮টি চারের সাহায্যে ৬১ বলে ৬০ করে যান ডুসেন। এর পরে তৃতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান হেনড্রিকস ও আইডেন মার্করাম। এক সময়ে মনে হচ্ছিল হয়তো বিশ্বকাপে শতরানকারীদের তালিকায় নাম লেখাবেন হেনড্রিকস। যদিও তা হয়নি। আদিল রশিদের বলে ক্লিন বোল্ড হয়ে ৮৫ রানের মাথায় ফিরে যান সাজঘরে।

যদিও তাতে খুব একটা ক্ষতি হয়নি দক্ষিণ আফ্রিকার। কেননা চতুর্থ উইকেটে জুটি বেঁধে ইংল্যান্ডের বোলারদের আক্রমণ অবলীলায় সামাল দেন মার্করাম ও হেইনরিখ ক্লাসেন। দুজনে ৬৯ রানের জুটি গড়েন। মার্করামকে (৪২) ফিরিয়ে দিয়ে জুটি ভাঙেন তোপলে। ছয় নম্বরে ব্যাট করতে আসা ডেভিড মিলার (৫) দ্রুত ফিরে যান। এর পরেই ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে কার্যত তাণ্ডব শুরু করে দেন ক্লাসেন ও মার্কো জানসেন। ৬১ বলে ১০টি চার ও ৪টি ছক্কার সাহায্যে নিজের শতরান পূর্ণ করেন ক্লাসেন। খানিক বাদেই অর্ধশতরান পেয়ে যান জানসেন। দুই প্রোটিয়া ব্যাটারদের খুনে মেজাজের মুখে লাইন-লেংথ হারিয়ে ফেলেন ইংলিশ বোলাররা। শেষ পর্যন্ত শেষ ওভারের প্রথম বলে বিধ্বংসী ক্লাসেনকে (১০৯) থামান গাস আটকিনসন। চতুর্থ বলে গেরাল্ড কোয়ে‍ৎজে (৩) আউট হন। মার্কো জানসেন ৪২ বলে ৭৫ রান করে অপরাজিত থাকেন।

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

বিয়ের কয়েক ঘণ্টা পরেই লক্ষাধিক টাকা-গহনা নিয়ে উধাও নতুন বউ, হতবাক বরের বাড়ির লোক

থার্মোকলের বাক্সে লুকিয়ে ৫৫০ ‘সাপের মাথা’! কলকাতা বিমানবন্দরে বাজেয়াপ্ত কয়েক কোটি টাকার মাছ

গুরুতর অসুস্থতার জল্পনার মাঝেই প্রকাশ্যে মোজতবা, কাছের মানুষদের সঙ্গে খোশমেজাজে গল্পের ভিডিও ভাইরাল

অভয়া কাণ্ডের দু’বছর, পানিহাটিতে নির্যাতিতা চিকিৎসকের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী

আজ অভয়ার বাড়িতে যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

শেষকৃত্যের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৯০ ফুট গভীর কুয়োয় পড়ল গাড়ি, মৃত ২ মহিলা

রবিবারের ছুটি কি ভেস্তে দেবে বৃষ্টি? কলকাতা-সহ বাংলায় আজ কেমন থাকবে আবহাওয়া

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর