ফাইনালে প্রথম একাদশে কারা? খোলসা করলেন না রোহিত

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: রাত পোহালেই মহারণ। রবিবার আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারত। কিন্তু ওই মহাযুদ্ধের একদিন আগেও  অজিদের বিরুদ্ধে প্রথম একাদশে কারা থাকবেন তা খোলসা করলেন না টিম ইন্ডিয়া ক্যাপ্টেন রোহিত শর্মা। অর্থা‍ৎ টসের পরেই ভারতের প্রথম একাদশ ঘোষণা করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন।

শনিবার বিকেলে পিচ পরিদর্শনের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ভারত অধিনায়ক। অজিদের হারাতে রবিচন্দ্রন অশ্বিনের মতো অভিজ্ঞ স্পিনারকে নিয়ে রবিবার ভারত মাঠে নামবে কিনা জানতে চাইলে এক গাল হেসে রোহিত বলেন, ‘কালকের ম্যাচে কারা প্রথম একাদশে থাকবেন, তা এখনও ঠিক করিনি। আমরা ১২-১৩ জনের প্রাথমিক দল বেছে রেখেছি। আমরা আমাদের শক্তি জানি। আগামিকালই প্রথম একাদশ বেছে নেওয়া হবে।’

ফাইনাল বলে অজিদের বিরুদ্ধে বাড়তি কোনও চাপ যে নিচ্ছেন না তাও জানিয়ে দিয়েছেন ভারতের অধিনায়ক। তাঁর কথায়, ‘গত ১০টি ম্যাচে আমরা যে স্বাভাবিক খেলা খেলেছি, কালকের ম্যাচেও সেটা খেলতে চাই। কোনও বাড়তি চাপ নেই। দলে যাতে ভারসাম্য বজায় থাকে, সেটাই প্রধান লক্ষ্য। প্রতিটি ম্যাচেই নির্ধারিত একটা রণকৌশল নিয়ে নেমেছি। আগামিকাল ফাইনাল ম্যাচেও একটা নির্ধারিত রণকৌশল থাকছে। স্টেডিয়াম ভর্তি দর্শকরা আমাদের সমর্থনে গলা ফাটাবেন। সেটা যেমন উ‍ৎসাহ জোগাবে, তেমনই চাপে রাখবে। দলের প্রত্যেক সদস্যই জানেন, তাদের দায়িত্ব কী? তারা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন বলেই বিশ্বাস রাখি।’

ডেঙ্গু মোকাবিলায় ঐতিহাসিক সিদ্ধান্ত, প্রথম ভ্যাকসিনে ছাড়পত্র ভারতের

‘কথা হবেই, আমার কাজ খেলে যাওয়া,’ অবসর প্রসঙ্গে বার্তা রোহিতের

সংসদ অভিযানের মাঝেই বড় মোড়! CJP-র সঙ্গে আলোচনায় রাজি কেন্দ্র

শনির বক্রী, ২৭ জুলাই থেকে অন্ধকার সময় শুরু হচ্ছে ৭ রাশির জাতকদের

ধর্ষণ থেকে বাঁচতে গভীর বনে পালাতে গিয়ে পথ হারালেন মহিলা, তারপর যা ঘটল…

‘প্রত্যেক চ্যাম্পিয়নের জীবনে…’, আর্জেন্টিনার হারের পর মেসিকে আবেগঘন বার্তা অমিতাভের

সুস্থ রয়েছি, আমাকে সংসদ ভবন অভিযানে যেতে দিন, হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি ওয়াংচুকের

আমেরিকায় নয় পিজিতে চোখের চিকিৎসা করান, অভিষেককে পরামর্শ কলকাতা হাইকোর্টের

১ সেপ্টেম্বর থেকে সরকারি কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘স্কাইরুট স্টার্টআপে ২৮-এর যুবকরা কাজ করছে, ৫৬ বছর বয়সী নয়,’ রাহুলকে খোঁচা মোদির

অনশন ভাঙার জন্য তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক, নিজে হাতে লিখলেন চিঠি

শাবানা-প্রকাশের আহ্বানে ২৩ দিনের অনশন ভাঙলেন যন্তর-মন্তরে আন্দোলনকারী ৩ ছাত্র

মেসিকে নিয়ে কলম ধরলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, লিখলেন বিশেষ কবিতা

‘ককরোচ জনতা পার্টি’র সংসদ ভবন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার, লাঠিচার্জ পুলিশের