চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সেমিফাইনালে ভারত-ইংল্যান্ডের ম্যাচ ভেস্তে গেলে ফাইনালে খেলবে কোন দল? জানুন সমীকরণ

নিজস্ব প্রতিনিধি: বুধবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে নিউজিল্যান্ড। আজ বৃহস্পতিবার হবে দ্বিতীয় দলের ভাগ্য নির্ধারণ। মুম্বইয়ে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। তবে আজ যদি খেলা ভেস্তে যায় তাহলে কোন দল সরাসরি যাবে ফাইনালে এই নিয়ে চর্চা কিছু কম হয় না। বৃষ্টি হলে অনেক সময়ে ভেস্তে যায় ম্যাচ। সেক্ষত্রে পয়েন্টের নিরিখে যারা এগিয়ে থাকে সেই দলই সরাসরি জায়গা করে নেয় ফাইনালে। মুম্বইয়ে যদি বৃষ্টি হয় তাহলে ভারত-ইংল্যান্ডের মধ্যে কে যাবে ফাইনালে জেনে নিন কি বলছে অঙ্ক।

আবহাওয়া দফতর জানিয়েছে আজ মুম্বইয়ে ভারত-ইংল্যান্ডের ম্যাচের সময়ে বৃষ্টির আশঙ্কা নেই। তবে আবহাওয়া পরিবর্তন হতে সময়ও লাগে না বেশিক্ষণ। অনেক সময়ে পূর্বাভাস মেলে না। যদি তেমন কিছু হয় তাহলে চিন্তা বাড়বে ভারতেরই। আইসিসির খেলার শর্ত অনুযায়ী আজই ম্যাচ শেষ করার চেষ্টা করা হবে। যদি বৃষ্টিও হয় তাহলে সেমি-ফাইনাল ম্যাচের জন্য নির্ধারিত সময়ের পরও আরও ৯০ মিনিট অতিরিক্তি সময় ধরে রাখা হয়েছে। বৃষ্টি হলে এই বাড়তি সময় কাজে লাগানো হতে পারে। যদি সেটা সম্ভব না হয় তাহলে ১০ ওভারের ম্যাচ খেলানোর চেষ্টা করা হবে।

এমনিতে টি-টোয়েন্টিতে খেলার হার-জিত নির্ধারণ করতে ন্যূনতম ৫ ওভার করে খেলা হতেই হয়। তবে সেমি-ফাইনাল ও ফাইনালের জন্য ১০ ওভার করে খেলা আবশ্যক।যদি তাও সম্ভব না হয় তাহলে ম্যাচ গড়াবে রিজার্ভ ডেতে। সেমি-ফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়। সেই কারণে খেলা শেষ করতে ১২০ মিনিট বাড়তি সময় ধরে রাখা হয়েছে। আগের দিন যেখানে খেলা শেষ হবে রিজার্ভ ডেতে ঠিক সেখান থেকেই শুরু হবে ম্যাচ। যদি সেটাও ভেস্তে যায় তাহলে ভাগ্য নির্ধারিত হবে সুপার এইটের ফলাফলের নিরিখে। সুপার এইটে যে দল এগিয়ে ছিল, তারা ফাইনালের টিকিট পাবে। সেক্ষেত্রে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। কারণ সুপার এইটে তিন ম্যাচ জিতে ইংল্যান্ড গ্রুপে সেরা হয়েছিল । অন্যদিকে সুপার এইটে একটিতে হেরে ও দুটিতে জয়ী হিয়ে গ্রুপে দ্বিতীয় হয়ে সেমিতে জায়গা করে নিয়েছিল ভারত। তাই বৃষ্টিতে ম্যাচ সম্পূর্ণ রূপে ভেস্তে গেলে ফাইনালে নিশ্চিত ভাবে যাবে ইংল্যান্ড এবং বিদায় নিতে হবে ভারতকে।

Published by:

Share Link:

More Releted News:

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

‘ভবিষ্যতের তারকা’, বৈভবকে নিয়ে যা যা বললেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার

গুজরাতের বিরুদ্ধে ম্যাচে শতরান করা তিলকের কানে দিয়েছিলেন কোন মন্ত্র, জানালেন হার্দিক

ব্যাটিংয়ের পর দাপুটে বোলিং, গুজরাতকে ৯৯ রানে হারাল মুম্বই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ