বিশ্ব ফুটবলে শুরু লাতিন-রাজ, নতজানু ইউরোপ

দেখল মেসি ম্যাজিক এবং এমবাপের দাপট।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ার আগে থেকে একটা প্রশ্ন ঘুরতে শুরু করে মেসি ম্যাজিক না এমবাপে জাদু। একই ম্যাচে বিশ্ব দুটিই দেখতে পেলে। দেখল মেসি ম্যাজিক এবং এমবাপের দাপট। যে দল দুই গোলে পিছিয়ে ছিল, সেই দল গোল শোধ করে ম্যাচ নিয়ে যায় অতিরিক্ত সময়ে। কৃতিত্বের দাবিদার এমবাপে।  

আর্জেন্তিনা দুই গোল করায় অনেকেই ধরে নিয়েছিলেন চ্যাম্পিয়ন তারাই হবে। এক এমবাপে হাওয়া মোরগের ঝুঁটি ঘুরিয়ে দেয়। প্রথম গোলের এক মিনিটের মাথায় দ্বিতীয় গোল। শেষ পর্যন্ত ম্যাচের নিষ্পত্তি হয় ট্রাইব্রেকারে। দোহার লুইসেল স্টেডিয়ামে দুনিয়ার সব থেকে উত্তাপ ছড়ানো এই ধ্রুপদী ম্যাচে আর্জেন্তিনা নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে। ভাগ্য দুলতে থাকলেও শেষ পর্যন্ত জয় তাদের।

২০১৪-য়ের পর আরও একবার বিশ্বকাপের ফাইনালে খেলেছে আর্জেন্তিনা। আট বছর আগে ফাইনালে জার্মানির কাছে তাদের হারতে হয়েছিল। ৯০ মিনিটের পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১-০ গোলে জয়ী হয় জার্মানি। তাই, এবারের বিশ্বকাপ ফাইনাল মেসিদের কাছে ছিল দুঃখ-শোক ভোলার খেলা। সেই দুঃখ ভুলে শিরোপা ঘরে তুলতে সক্ষম হল মারাদোনার ভবিষ্যৎ প্রজন্ম।

এমবাপের গতিকে ভালোভাবেই রুখেছে আর্জেন্তিনার রক্ষণভাগ। মাঝমাঠ কখনও ছিল গ্রিজম্যানের দখলে, কখনও ডি মারিয়াদের দখলে। বিশ্বকে কাঁপন ধরিয়ে দেওয়ার মতো একটি ম্যাচ হয়ে গেল কাতারে। মেসি দেখালেন জাদু। ম্যাচের নির্যাস বিশ্ব ফুটবলে লাতিন রাজ।

আরও পডুন দোহার মেট্রো যেন বনগা লোকাল, ভীড়ে দরজাই বন্ধ হয় না

করোনা ভাইরাস ছড়ানোয় অভিযুক্ত চিনের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

কোমরে দড়ি বেঁধে আদালতে পেশ মুন্না-অনিমেষ, ‘চোর-চোর’ স্লোগানে সরগরম চন্দননগর

সন্তানের সামনেই স্ত্রীকে বেঁধে নির্মম মারধর, জোর করে প্রস্রাব পানে বাধ্য করল পাষণ্ড স্বামী

সকাল-সন্ধ্যায় কখন মিলবে জগন্নাথদেবের দর্শন? প্রকাশ্যে দিঘা মন্দিরের নতুন সময়সূচি

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে অল্লু অর্জুনকে সশরীরে হাজিরার নির্দেশ

হাসপাতাল চত্বরে খালের জল থেকে বস্তাবন্দি বৃদ্ধর দেহ উদ্ধার, আটক ১

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

শনি-রবি রাজ্যে বড় দুর্যোগের আশঙ্কা! সতর্ক করল আবহাওয়া দফতর

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

বিপাকে শওকত মোল্লা, তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের

পর পুরুষের প্রেমে মজেছেন স্ত্রী, অভিমানে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা ‘দুঃখী’ স্বামীর

ডিনার টেবিলে আনুন নতুন স্বাদ, বাড়িতেই বানিয়ে ফেলুন স্পাইসি গ্রিলড চিকেন