বাংলাদেশের বিরুদ্ধে একদিনেই ৯ বিশ্বরেকর্ড গড়লেন রোহিতরা

Share:

নিজস্ব প্রতিনিধি, কানপুর: প্রথম দিন কার্যত অসুর হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। ফলে ঠিকমতো মাঠে বল গড়াতে পারেনি। কিন্তু সোমবার রৌদ্রোজ্জ্বল চতুর্থ দিনে মাঠে বল গড়াতেই বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক বিশ্বরেকর্ড গড়লেন রোহিত শর্মারা। সূর্যের আলোকে টেক্কা দিয়ে আলো ছড়ালেন রবিচন্দ্রন অশ্বিন-যশস্বী জয়সোয়ালরা। চতুর্থ দিনে মধ্যাহ্ন বিরতির পরে ব্যাটিং করতে নেমে রেকর্ড ভেঙে রেকর্ড গড়তে শুরু করেন ভারতের ক্রিকেটাররা। দিনের শেষেও তা বজায় থাকল।

বিশ্ব রেকর্ডের শুরুটা হয়েছিল ভারতের অধিনায়ক রোহিত শর্মার সৌজন্যে। ইনিংসের শুরুতে প্রথম দুই বলেই ছক্কা হাঁকিয়েছেন ভারত অধিনায়ক। টেস্ট ইতিহাসে এমন ঘটনা এ নিয়ে চতুর্থবার। তবে রোহিতই একমাত্র ওপেনার, যিনি মুখোমুখি হওয়া প্রথম দুই বলেই ছক্কা মেরেছেন। নিজের মুখোমুখি হওয়া প্রথম দুই বলে পেসারকে ছক্কা মারা প্রথম ব্যাটসম্যানও রোহিত। সেই যে শুরু হয়েছিল, তা চলতেই থাকল।

১৪৭ বছরের টেস্ট ইতিহাসে দ্রুততম দলীয় ৫০, ১০০, ১৫০, ২০০, ২৫০—সব রেকর্ড এখন ভারতের দখলে। এ ছাড়া টেস্টে যে কোনও উইকেটে ৫০ ছাড়ানো দ্রুততম জুটি, এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ছক্কা ও পূর্ণাঙ্গ ইনিংসে সর্বোচ্চ রান রেট—এই রেকর্ডগুলোতে এখন সবার ওপরে ভারতের নাম। এদিন বাংলাদেশের বিরুদ্ধে ভারত ওভার পিছু গড়ে রান তুলেছে ৮.২২। নিজেদের রেকর্ডই ভেঙেছেন রোহিতরা। ২০২৩ সালে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৪ ওভারেই ১৮১ রান করেছিল ভারত। অর্থা‍ৎ ওভার পিছু গড় রান তুলেছিল ৭.৫৪। যে কোনও  উইকেটে ৫০ ছাড়ানো জুটিতে রোহিত-জয়সোয়ালেরটাই এখন দ্রুততম। উদ্বোধনী জুটিতে আজ দুজন মিলে করেন ২৩ বলে ৫৫ রান। গত জুলাইয়ে এজবাস্টন টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের ১০ উইকেটের জয়ের দিনে অধিনায়ক বেন স্টোকস বেন ডাকেটকে নিয়ে ওপেনিংয়ে নেমে গড়েছিলেন ৪৪ বলে ৮৭ রানের অবিচ্ছিন্ন জুটি। রান রেট ছিল ১১.৮৬।

মুমিনুল হকের শতরান সত্বেও এদিন বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়েছিল ২৩৩ রানে। জবাবে ব্যাট করেতে নেমে মারমুখী ব্যাটিং করেন রোহিত শর্মা-বিরাট কোহলি-লোকেশ রাহুলরা। শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৮৫ রান তুলে ইনিংসের পরিসমাপ্তি ঘোষণা করেন ভারত অধিনায়ক। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে দিনের শেষে ২ উইকেট হারিয়ে ২৬ রান তুলেছে টাইগাররা।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অশ্লীল মন্তব্য সোশ্যাল মিডিয়ায়, গ্রেফতার ২

বদলাবে অরেঞ্জ ক্যাপ জয়ের ধারা? IPL-এ ‘রান মেশিন’ হয়ে উঠেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান

ওমানে গাড়ির ভিতরে চার বাংলাদেশির রহস্যজনক মৃত্যু

তিলজলা অগ্নিকাণ্ডে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড দমকলের আধিকারিক

মাথায় হেলমেট না থাকায় তিনদিনে ৩ হাজার চালকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা পুলিশের

দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা, উত্তরবঙ্গে আজও বৃষ্টির পূর্বাভাস

আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির মমতা, কোন মামলা লড়ছেন?

৪৯৬ পেয়ে উচ্চমাধ্যমিকে প্রথম নরেন্দ্রপুরের আদৃত পাল

‘লড়াই নয়, একসঙ্গে কাজ হোক’, ট্রাম্পকে বার্তা চিনা প্রেসিডেন্টের

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

রূপশ্রী প্রকল্পের টাকা কবে মিলবে? বৈশাখ মাসে বিয়ের লগ্নে চিন্তায় পাত্রীদের পরিবারগুলি

দিল্লিতে ফিরল নির্ভয়ার স্মৃতি , চলন্ত বাসে গণধর্ষণ তরুণীকে

প্রাক্তন সিপিএম সাংসদ সুধাংশু শীল প্রয়াত