টিম ইন্ডিয়ার অধিনায়কের দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের জন্য ভারতীয় দলে জায়গা পাননি শ্রেয়স আইয়ার। স্ট্যান্ডবাই খেলোয়াড়দের মধ্যেও তিনি নেই। এই ঘটনায় শ্রেয়স নিজে তো হতাশ বটেই, ভক্তরাও নিরাশ। এমনকি ক্রিকেট বিশেষজ্ঞদেরও হতবাক করেছে বোর্ডের এই সিদ্ধান্ত। চলতি বছরেই শেষ হয়েছে আইপিএল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পঞ্জাব কিংসের হয়ে শ্রেয়স দুর্দান্ত পারফর্ম করেছেন।

১৭ ম্যাচে ৬০৪ রান তাঁর ঝুলিতে। তাও তিনি ব্রাত্য। অথচ ভাবা হয়েছিল এশিয়া কাপে শ্রেয়স নিজের জায়গা পাকা করেই নিয়েছেন। কোনও মানুষের সঙ্গেই সবটা তো খারাপ হয় না। অসাধারণ ভারতীয় ব্যাটারের সঙ্গেও হল না। অস্ট্রেলিয়া-এ টিমের বিরুদ্ধে দুটি ফার্স্ট ক্লাস ম্যাচের (চার দিনের ম্যাচ) জন্য ইন্ডিয়া-এ টিমের অধিনায়ক করা হয়েছে শ্রেয়স আইয়ারকে।

ঊইকেটরক্ষক ব্যাটসম্যান ধ্রুব জুরেলকে সহ-অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। দলে অভিমন্যু ঈশ্বরণ, প্রসিদ্ধ কৃষ্ণ, সাই সুদর্শন, নীতিশ রেড্ডির মতো তারকারাও রয়েছেন। ওপেনার কেএল রাহুল এবং ফাস্ট বোলার মহম্মদ সিরাজ দ্বিতীয় ম্যাচে ইন্ডিয়া-এ টিমের সঙ্গে যোগ দেবেন।

অস্ট্রেলিয়া-এ দল ও ভারত-এ দলের মধ্যে খেলা হবে। ইতিমধ্যে অস্ট্রেলিয়া-এ টিম ইন্ডিয়া-এ টিমের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচের পাশাপাশি তিনটি ওয়ানডে খেলেছে। অন্য ম্যাচগুলি লখনউ এবং কানপুরে অনুষ্ঠিত হবে। বর্তমানে, শ্রেয়স আইয়ার ওয়েস্ট জোনের হয়ে দলীপ ট্রফিতে খেলছেন। শার্দুল ঠাকুর ওয়েস্ট জোনের অধিনায়কত্ব করছেন দলীপ ট্রফিতে। 

চার দিনের ম্যাচের জন্য ভারত এ দল: শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরণ, নারায়ণকার্থিকেয়ন জগদীশন (উইকেটরক্ষক), সাই সুদর্শন, ধ্রুব জুরেল (সহ-অধিনায়ক/উইকেটরক্ষক), দেবদত্ত পাডিক্কল, হর্ষ দুবে, আয়ুশ বাদোনি, নীতীশ কুমার রেড্ডি, তনুশ কোতিয়ান, প্রসিধ কৃষ্ণ, গুরনূর ব্রার, খলিল আহমেদ, মানব সুথার, যশ ঠাকুর। 

মোবাইলের প্রলোভন দেখিয়ে শিশুকে ‘যৌন হেনস্থা’, গ্রেফতার অভিযুক্ত

শ্রাবণ মাসের প্রথম সোমবারে ভক্তদের শুভকামনা জানালেন মুখ্যমন্ত্রী

বিশ্বকাপ জিতে ছোট ভাইকে কোলে তুলে চুমুতে ভরালেন ইয়ামাল, আনন্দে সামিল মা-প্রেমিকা

মহারাষ্ট্রে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৫

CJP-র ‘চলো সংসদ’ অভিযান রুখতে দিল্লিতে মোতায়েন ৫০০০-এর বেশি পুলিশ

স্পেনের হাতে ট্রফি দেওয়ার পর মঞ্চ ছাড়তে নারাজ ট্রাম্প, ভাইরাল ভিডিও

উত্তরে ভারী দুর্যোগের পূর্বাভাস! কলকাতায় হবে বৃষ্টি, কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

অনশন ভাঙার জন্য তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক, নিজে হাতে লিখলেন চিঠি

বাংলাদেশের পাসপোর্ট থেকে বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধের জলছবি মুছে দিল তারেক সরকার, ঠাঁই পেল জুলাই ষড়যন্ত্র

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর