শনিবার কানাডার মুখোমুখি ভারত, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি : টি ২০ বিশ্বকাপে শনিবার ফের মাঠে নামছে ভারত। কানাডার বিরুদ্ধে মাঠে নামছে রোহিত শর্মারা। এদিন যেথানে এই ম্যাচ হওয়ার কথা রয়েছে, সেই ফ্লোরিডার লডারহিলে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও ভারতের চিন্তার কোনও কারণ নেই। কারণ, ইতিমধ্যেই রোহিত শর্মারা উঠে গিয়েছে বিশ্বকাপের সুপার এইটে।

এদিন ভারতীয় সময় অনুযায়ী রাত আটটায় কানাডার বিরুদ্ধে খেলতে নামবে ভারত। ভারতীয় সময় অনুয়ায়ী রাত আটটা হলেও ফ্লোরিডার সময় অনুযায়ী সেটা সকাল সাড়ে দশটা। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, এদিন ভারত-কানাডার মধ্যে ম্যাচ চলাকালীন বৃষ্টি হতে পারে। প্রায় ৮৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরফলে ম্যাচ ভেস্তে যেতে পারে। উল্লেখ্য, শুক্রবার এই ফ্লোরিডাতেই আমেরিকা ও আয়ারল্যান্ডের মধ্যে ম্যাচ হওয়ার কথা ছিল। সেই ম্যাচটিও বৃষ্টির কারণে ভেস্তে যায়।

ইতিমধ্যে গ্রুপ এ থেকে ৬ পয়েন্ট পেয়ে শীর্ষস্থানে রয়েছে ভারত। গত তিনটি ম্যাচের মধ্যে তিনটিতেই জয়লাভ করেছে ভারত। তবে ওই তিনটি ম্যাচ খেলা হয়েছিল নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে। তবে এবারে ফ্লোরিডার পিচে খেলা হবে। গত কয়েকদিন ধরে বৃষ্টির কারণে অনুশীলন করতে পারেনি রোহিত শর্মারা। নতুন পিচে ভারতীয় দলের খেলোয়াড়দের পারফরমেন্স কেমন থাকে, এখন সেটাই দেখার। এদিন অপেক্ষাকৃত দুর্বল কানাডার বিরুদ্ধে নামতে হবে রোহিত শর্মাদের। সেক্ষেত্রে ভারতের প্রথম একাদশে কী বদল আনা হবে, সেদিকে নজর থাকবে ক্রিকেট মহলের।

সপ্তাহান্তে বড় ভোগান্তির আশঙ্কা! টানা ৩ দিন বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল

১৪ অগস্টে মুক্তি পাচ্ছে না দেবের ছবি ‘অ্যাম্বুল্যান্স দাদা’, প্রেক্ষাগৃহে একাই রাজ করবেন ‘বিপ্লবী’ জিৎ

ইউরোপে তাপপ্রবাহে মৃত্যুমিছিল ১০ হাজারের গণ্ডি ছাড়াল, শুধু জার্মানিতে মৃত ৫,১২০ জন

নবান্নে শুভেন্দু সাক্ষাতে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা, রাজ্যে বিপুল বিনিয়োগের আশ্বাস

সিগারেট কিনতেই ফাঁস জাল নোটের কারবার! ফের পুলিশের জালে MBA পাশ যুবক

বিনা প্রতিদ্বন্দ্বিতায় মাজদিয়া গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি

তারেকের নির্লজ্জ স্বজনপোষণ, রাষ্ট্রপুঞ্জে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি পদে বসালেন শ্যালিকাকে

আজ রাতের মহাযুদ্ধে প্রতিপক্ষ হিসেবে মুখোমুখি দুই প্রিয় বন্ধু

নিম্নচাপের জেরে কিছুক্ষণের মধ্যেই শহরে তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভিজবে দক্ষিণবঙ্গ

স্বস্তি মমতার! ফ্রিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে কালীঘাট তৃণমূল, জানাল হাইকোর্ট

হাসপাতালে বন্ধ হবে ‘দালালরাজ’, স্বাস্থ্য ভবন থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

২৫ দিনে টাকা দ্বিগুণের লোভ! কয়েক কোটি হাতানোর অভিযোগে গ্রেফতার স্বামী-স্ত্রী সহ ৬ জন

ফরাসি পর্যটকের কাছ থেকে ভাড়া বাবদ ৫০০ টাকার জায়গায় ৫০ ইউরো হাতিয়ে নিল ট্যাক্সিচালক

বন্যার জলে সমুদ্র খামার, মওকা বুঝে দলবেঁধে পালাল ৯০০ ভয়ঙ্কর সাপ