প্রোটিয়াদের বিরুদ্ধে টি টোয়েন্টির দলে ফিরলেন হার্দিক, ঠাঁই হল না রিঙ্কু সিংহের

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টি টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) রায়পুরে টিম ইন্ডিয়া ও প্রোটিয়াদের মধ্যে দ্বিতীয় একদিনের ম্যাচ চলাকালীনই ভারতীয় স্কোয়াড ঘোষণা করা হয়। দলে চোট পাওয়া শুভমন গিল ও হার্দিক পাণ্ড্য ঠাঁই পান কিনা, সে দিকে নজর ছিল সবার। শেষ পর্যন্ত দেখা গেল, দুজনকেই রাখা হয়েছে। এমনকি সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে শুভমন গিলকে। অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন সূর্যকুমার যাদব। তবে ঠাঁই হয়নি এশিয়া কাপে দলে থাকা রিঙ্কু সিংহের।

আগামী ৯ ডিসেম্বর থেকে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে। প্রথম ম্যাচ হবে কটকে। ১১ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচ হবে মুল্লানপুরে। ১৪ ডিসেম্বর ধর্মশালায় হবে তৃতীয় ম্যাচ। চতুর্থ ম্যাচটি হবে ১৭ ডিসেম্বর লখনউয়ে। সিরিজের শেষ ম্যাচ হবে ১৯ ডিসেম্বর আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এদিন টি টোয়েন্টি সিরিজের জন্য ১৫ ক্রিকেটারকে বেছে নিয়েছেন গৌতম গম্ভীর-অজিত আগরকররা।

সহ-অধিনায়ক হিসাবে শুভমনের নাম থাকলেও তাঁকে আদৌ খেলানো হবে কিনা, তা নিয়ে সংশয় থাকছে। তাঁর পাশে লেখা, ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সের ছাড়পত্র প্রয়োজন। অর্থাৎ, বোর্ডের চিকিৎসকেরা অনুমতি দিলে তবেই খেলতে পারবেন শুভমন। এক নজরে দেখে নেওয়া যাক ঘোষিত ভারতীয় দল-

সূর্যকুমার যাদব, শুভমন গিল (চিকিৎসকদের ছাড়পত্র প্রয়োজন), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, অক্ষর পটেল, জিতেশ শর্মা, সঞ্জু স্যামসন, যশপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিংহ, কুলদীপ যাদব, হর্ষিত রানা ও ওয়াশিংটন সুন্দর।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর