বাংলাদেশকে ২২৭ রানে হারিয়ে তৃতীয় একদিনের ম্যাচ জিতল বিরাটরা

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেন সাকিব আল হাসান।

Share:

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: তৃতীয় একদিনের ম্যাচে বাংলাদেশকে ২২৭ রানে হারিয়ে দিয়ে সিরিজ হারের লজ্জায় কিছুটা হলেও প্রলেপ দিল বিরাট কোহলি-লোকেশ রাহুলরা। প্রথমে ব্যাট করে ইশান কিষাণ ও বিরাট কোহলির দৌলতে আট উইকেটে ৪০৯ রান তুলেছিল সফরকারী দল। পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। ৩৪ ওভারে ১৮২ রানেই থামতে হয় টাইগারদের। শেষ উইকেটে মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহেমদ দাঁত চেপে লড়াই চালিয়ে সবচেয়ে বেশি রানে হারের লজ্জা থেকে দলকে বাঁচিয়ে দিয়েছে।

জয়ের জন্য পাহাড় প্রমাণ রান তাড়ার লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরুটা ভাল হয়নি টাইগারদের। দলের স্কোরবোর্ডে ৩৩ রান যোগ হতে না হতেই অক্ষর পটেলের বলে মোহাম্মদ সিরাজের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন ওপেনার এনামুল হক বিজয়।   মাত্র আট রান করেন তিনি। এর পরে জুটি বেঁধে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক লিটন দাস ও সাকিব আল হাসান। মোহাম্মদ সিরাজের বলে মিড অফে শার্দুল ঠাকুরের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন লিটন। তাঁর অবদান ২৯ বলে ২৯। এর পরে দ্রুত ফিরে যান অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম (১৩ বলে ৮)। পর পর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। ১৯ তম ওভার শেষে তিন উইকেট হারিয়ে শতরানের গণ্ডি পেরিয়ে যায় টাইগাররা।

সাকিব আল হাসানের সঙ্গে জুটি বেঁধে দলকে লড়াইয়ে রাখার চেষ্টা চালিয়েছিলেন ইয়াসির আলি। কিন্তু  উমরান মালিকের ইনসুইঙ্গার ব্যাটে ঠিকমতো খেলতে না পেরে সাজঘরে ফেরেন। খানিকবাদে এক প্রান্ত আগলে রাখা সাকিব আল হাসানকে (৫০ বলে ৪৩) ফেরান কুলদীপ যাদব। ফের ব্যর্থ হন অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ। দলের স্কোর বোর্ডে দুই রান যোগ হতে না হতে ফেরেন আফিফ হোসেন। ২৯ তম ওভারে বল করতে এসে মেহেদী হাসান মিরাজ ও এবাদত হোসেনকে সাজঘরের পথ দেখান শার্দুল ঠাকুর। শেষ উইকেটে জুটি বেঁধে ২৬ বলে ৩৩ রান যোগ করেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আমেদ। ৩৪তম ওভারের শেষ বলে উমরান মালিকের বিষাক্ত বল মুস্তাফিজুর রহমানের স্টাম্প ছিটকে দেওয়ার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায় টাইগারদের ইনিংস।

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

পুষ্টিজাত খাবারে কিলবিল করছে কৃমি পোকা, ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে ক্ষোভ উগড়ে দিলেন বিপাশা

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

অভিষেকের গ্রেফতারির বিরুদ্ধে মামলায় হাইকোর্টকে দ্রুত শুনানির নির্দেশ শীর্ষ আদালতের

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর

অভিষেকের পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট, গ্রেফতার হবেন?

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মিছিলের অনুমতি পেল কালীঘাটপন্থী তৃণমূল

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চিন, ভয়াবহ ভূমিধসে মৃত ১৬

ট্রেনের কামরা যেন বাড়ির ডাইনিং রুম! হাঁড়ি ভর্তি ভাত-চিকেন নিয়ে ভাইরাল মহিলা

বসপায় ক্ষমতা নিয়ে তুঙ্গে লড়াই, ভাইপোকে দল থেকে তাড়ালেন মায়াবতী