পার্‌থে ভারতীয় ব্যাটিং লাইনে ধস, ১৫০ রানে গুটিয়ে গেলেন বুমরারা

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ঘূর্ণির ফাঁদে ফাঁসাতে গিয়ে উল্টে নাকানি-চোবানি খেয়েছিল ভারতের তারকাখচিত ব্যাটিং লাইন। আর শুক্রবার (২২ নভেম্বর) পার্‌থের সবুজ ঘাসে ঢাকা বাউন্সি উইকেটে যশস্বী জয়সোয়াল-বিরাট কোহলিদের দশা হল ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’। একমাত্র লড়লেন ঋষভ পন্থ আর নীতীশ রেড্ডি। তবে তা যথেষ্ট ছিল না। ১৫০ রানে গুটিয়ে গেল ভারতের প্রথম ইনিংস। ভারতীয় ব্যাটারদের কাছে ত্রাস হয়ে দাঁড়ানো জশ হ্যাজলউড ২৯ রানে চার উইকেট নিয়েছেন।

টসে জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিতের অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দেওয়া যশপ্রীত বুমরা। লক্ষ্য ছিল প্রথমে ব্যাট করে বড় রানের ইনিংস গড়ে তোলা। কিন্তু তাঁর সেই সিদ্ধান্ত কার্যত ব্যুমেরাং হয়ে দাঁড়ায়। শুরু থেকেই অজি পেসারদের আগুন ঝরানো বোলিং সামলাতে গিয়ে নাকানিচোবানি খান ভারতীয় ব্যাটাররা। দিনের তৃতীয় ওভারের প্রথম বলেই মিচেল স্টার্কের ফুল লেংথ বল ড্রাইভ করতে গিয়ে ম্যাকসুয়েনির হাতে ক্যাচ তুলে শূন্য রানে সাজঘরে ফেরেন যশস্বী জয়সোয়াল। তিন নম্বরে নামা দেবদত্ত পাড়িক্কল উইকেটে টিকে থাকার প্রবল চেষ্টা করেছিলেন। তবে লাভ হয়নি। জশ হ্যাজলউডের বেরিয়ে যাওয়া বল পাড়িক্কলের ব্যাট ছুঁয়ে জমা পড়েছে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির হাতে। ২৩ বলে শূন্য রানে ফেরেন তরুণ ব্যাটার।

পর পর উইকেট হারিয়ে বিপাকে পড়া দলকে বিপদ থেকে উদ্ধার করতে পারেননি বিরাট কোহলিও। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থ ভারতের প্রাক্তন অধিনায়ক এদিন বড় রানের ইনিংস খেলতে পারেননি। হ্যাজলউডের  শর্ট ডেলিভারি কোহলির ব্যাটের ওপরের অংশে লেগে সোজা প্রথম স্লিপে দাঁড়ানো উসমান খাজার তালুবন্দি হয়। ৫ রান করে ফেরেন কিং কোহলি। এর পর মিচেল স্টার্কের বল লোকেশ রাহুলের ব্যাট ছুঁয়ে জমা পড়ে উইকেটরক্ষক ক্যারির হাতে। আম্পায়ার আউট দেননি। তবে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া রিভিউ চেয়ে বসে। তাতেই বদলে যায় মাঠের সিদ্ধান্ত। রাহুল ফেরেন ৭৪ বলে ২৬ রান করে। মধ্যাহ্নভোজনের বিরতির আগেই চার উইকেট হারায় ভারত। মধ্যাহ্ন ভোজনের বিরতির পর তৃতীয় ওভারেই সাজঘরে ফেরেন ধ্রুব জুরেল। মিচেল মার্শের বলে মার্নুস লাবুশানের হাতে ক্যাচ তুলে ব্যক্তিগত ১১ রানে ফেরেন তিনি। বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি ওয়াশিংটন সুন্দরও। মার্শের বলে উইকেটরক্ষক ক্যারির হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি (১৫ বলে ৪)। ৭৩ রানে ছয় উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে টিম ইন্ডিয়া।

সপ্তম উইকেটে জুটি বেঁধে অজি বোলারদের সামলে দলকে শতরানের গণ্ডি পার করিয়ে দেন ঋষভ পন্থ ও নীতীশ রেড্ডি। দুজনে ভালই খেলছিলেন। কিন্তু ঋষভকে (৩৭) ফিরিয়ে জুটি ভাঙেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। এর পর দ্রুত ফেরেন হর্ষিত রানা (৭)। তাঁকে ফেরান হ্যাজলউড। ভারত অধিনায়ক যশপ্রীত বুমরাও দলের বিপদে রুখে দাঁড়াতে ব্যর্থ হন। তিনিও ব্যক্তিগত ৮ রানে ফেরেন হ্যাজলউডের বলে।  একা কুম্ভ হয়ে লড়তে থাকা নীতীশকে (৪১) ফিরিয়ে ভারতকে ১৫০ রানে থামান প্যাট কামিন্স।

এবার একসঙ্গে ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ, অস্বস্তিতে কালীঘাট-তৃণমূল

নর্দমার নোংরা জলে ধোয়া কেটলিতেই তৈরি হচ্ছে চা, ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটনাগরিকরা

আজ প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে মুর্শিদাবাদ সফরে শুভেন্দু, নজরে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি জনসভা

দেশের মাটিতেই তৈরি হবে ‘আয়রন ডোম’! বড় পদক্ষেপের পথে ভারত-ইজরায়েল

দীর্ঘ ১৬ বছর পর কলকাতা পেল মহিলা ওসি, রদবদল ৩৩ ইন্সপেক্টরের

ইউরোপে না গিয়েও বিদেশ ভ্রমণের অনুভূতি! বর্ষায় ঘুরে আসুন এই ১০ জায়গায়

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের প্রথম ম্যাচ খেলা হবে চেন্নাইতে, ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদি

গুরুগ্রামে পুলিশ-গ্যাংস্টার গুলির লড়াই, নিহত ৪ দুষ্কৃতী, আহত তিন পুলিশকর্মী

ভোর থেকে ঝেঁপে বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা! কোন কোন জেলায় দুর্যোগ?

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

সূর্য-মঙ্গলের মিলনে পঞ্চক যোগের সৃষ্টি, ঝড় উঠতে চলেছে ৪ রাশির জাতকদের জীবনে

আসবে অঢেল টাকা, সংসারে মা লক্ষ্মীর কৃপা ফেরাতে ঘরে রাখুন মাটির এই জিনিস

বাড়ির প্রধান দরজার সামনে তুলসীগাছ রাখছেন? এক ভুলেই নেমে আসতে পারে ঘোর বিপদ