নর্দমার নোংরা জলে ধোয়া কেটলিতেই তৈরি হচ্ছে চা, ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটনাগরিকরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুম্বইয়ের পাশেই নালাসোপারা রেলস্টেশনে প্রকাশ্যে ধরা পড়ল চরম স্বাস্থ্যবিধি লঙ্ঘনের ঘটনা। নোংরা বৃষ্টির জমা জলেই ধোয়া হচ্ছিল চায়ের কেটলি। সেই দৃশ্য মোবাইলের ক্যামেরায় ধরা পড়তেই ছড়িয়ে পড়েছে তীব্র ক্ষোভ। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে বিতর্ক। উঠছে যাত্রীদের স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন।

জানা গিয়েছে, ঘটনাটি নালাসোপারা পূর্ব রেলস্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মের উল্টোদিকের এলাকার। টানা বৃষ্টিতে রাস্তার গর্তে এবং স্টেশন চত্বরে নোংরা জল জমে ছিল। অভিযোগ, সেই জলেই নিজের চায়ের কেটলি ধুচ্ছিলেন এক চা বিক্রেতা। আশপাশে থাকা এক ব্যক্তি পুরো ঘটনাটি মোবাইলে রেকর্ড করেন। পরে সেই ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ হতেই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।ভিডিও সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন নিত্যযাত্রী এবং স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, প্রতিদিন হাজার হাজার মানুষ এই স্টেশন দিয়ে যাতায়াত করেন। বহু মানুষ স্টেশন চত্বর থেকেই চা, জলখাবার এবং বিভিন্ন খাবার কিনে খান। এমন পরিস্থিতিতে নোংরা ও দূষিত জল ব্যবহার করে খাবারের পাত্র পরিষ্কার করা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক। বর্ষাকালে সংক্রমণের ঝুঁকি এমনিতেই বেড়ে যায়। তার মধ্যেই এই ধরনের ঘটনায় উদ্বেগ আরও বাড়ছে। স্থানীয়দের আশঙ্কা, এভাবে স্বাস্থ্যবিধি উপেক্ষা করা হলে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হতে পারে।

আরও পড়ুনঃ দেশের মাটিতেই তৈরি হবে ‘আয়রন ডোম’! বড় পদক্ষেপের পথে ভারত-ইজরায়েল

ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত চা বিক্রেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি উঠেছে। পাশাপাশি স্টেশন চত্বরে থাকা সমস্ত খাবারের দোকান ও বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা চলছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে। ভাইরাল হওয়া এই ভিডিও ঘিরে এখন রেল প্রশাসনের ভূমিকার দিকেও নজর রয়েছে সকলের।

‘বাঙালিরা মাছ-মাংস সবই খাবে, কিছুই বন্ধ নয়,’ সাফ বার্তা শমীকের

নভেম্বর-ডিসেম্বরে ফের জনকল্যাণ শিবির, ঘোষণা শুভেন্দুর

সাবানেও উঠছে না কিচেন তোয়ালের তেল চিটচিটে ভাব? জেনে নিন ৩ ঘরোয়া টোটকা

গঙ্গার গ্রাসে তলিয়ে গেল মালদহের শতাব্দীপ্রাচীন শিবমন্দির, কান্নায় ভেঙে পড়লেন গ্রামবাসীরা

৩৬০০০ ফুট উচ্চতায় কমল তেলের চাপ! বিমানের ইঞ্জিন বন্ধ করেন পাইলট, তারপর..

একটা ছোট্ট মেসেজের জন্য এত অপেক্ষা কেন?

অভিষেকের বিরুদ্ধে একাধিক FIR নিয়ে বিরক্ত কলকাতা হাইকোর্ট, রক্ষাকবচের মেয়াদ বাড়ল

হাড়হিম ঘটনা অসমে! স্ত্রীকে খুন করে মাথা ফ্রিজে লুকোল স্বামী, কেটে দিল আঙুল

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

মাহেশে মমতার মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

সেপ্টেম্বরে কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? তারিখ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

সুমিত রায়কে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, অভিষেকের আপ্তসহায়কের রক্ষাকবচের মেয়াদ বাড়ল