১৮৬ রানে ফিরলেন বিরাট, প্রথম ইনিংসে ভারতের রান ৫৭১

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার তুলনায় ভারত এগিয়ে ৯১ রানে।

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: ছুটির দিন দুপুরেই মধ্যাহ্ন বিরতির পরে দীর্ঘ ৩৯ মাসের অপেক্ষা শেষে টেস্টে শতরান পেয়েছিলেন বিরাট কোহলি। আর তার পরে যেভাবে বীরবিক্রমে ব্যাট করছিলেন তাতে সবাই আশায় ছিলেন, ৩৯ মাসের অপেক্ষার শেষে আসবে চোখধাঁধানো ডাবল সেঞ্চুরি। কিন্তু রবিবারের পড়ন্ত বিকেলে বিরাট ভক্তদের সেই আশা পূরণ হলো না। ক্রিজের উল্টোদিকে একের পর এক সতীর্থের আসা-যাওয়া দেখে ধৈর্যচ্যুতি ঘটল প্রাক্তন ভারত অধিনায়কের। শেষ পর্যন্ত টড মরফির বলে মার্নুস লাবুসানের হাতে ক্যাচ দিয়ে ১৮৬ রানে ফিরলেন সাজঘরে। আর সেই সঙ্গে প্রথম ইনিংসে ৫৭১ রানে গুটিয়ে গেল ভারতের ইনিংস। অর্থা‍ৎ অজিদের তুলনায় প্রথম ইনিংসে ৯১ রানে এগিয়ে থাকল রোহিত বাহিনী।

এদিন সকালে রবীন্দ্র জাদেজাকে সঙ্গে করে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুদায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছিলেন প্রাক্তন অধিনায়ক। কিন্তু মধ্যাহ্ন বিরতির আগে জাদেজাকে ফিরিয়ে ভারতীয় শিবিরে আঘাত হানেন টড মরফি। পঞ্চম উইকেটে ভরত শ্রীকরের সঙ্গে জুটি বেঁধে অজি বোলারদের আক্রমণকে নির্বিষ করে দেন বিরাট। ১২০৫ দিন বাদে টেস্ট ক্রিকেটে শতরানও করে ফেলেন। আর ২৮তম শতরানের পরে আর পিছনে ফিরে তাকাননি। বীরবিক্রমে খেলতে থাকেন। পঞ্চম উইকেটে দুজনে ৮৪ রান জোড়েন। ভরতকে ফিরিয়ে দেন নাথান লায়ন। এর পরে অক্ষর পটেল ও বিরাট জুটি বেঁধে শাসন কেরতে তাকেন অজি বোলারদের। ১১৩ বলে ৭৯ রান করে মিচেল স্টার্কের বলে ফেরেন আগ্রাসী অক্ষর। দ্রুত ফেরেন রবিচন্দ্রন অশ্বিন। অকারণে তাড়াহুড়ো করে রান নিতে গিয়ে শূন্য রানে ফিরে যান উমেশ যাদবও।

একের পর এক সতীর্থকে ফিরতে দেখে কিছুটা ধৈর্যচ্যূতি ঘটে বিরাটের। ফলস্বরূপ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকানোর নজির হাতছাড়া করতে হয় তাঁকে। ৩৬৪ বলে ১৮৬ রান করে সাজঘরে ফেরেন। বিরাটের চোখধাঁধানো ইনিংসে ছিল ১৫টি চার। অর্থা‍ৎ খুচরো রান নিয়ে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের গোটা মাঠ ছুটিয়েছেন। সফরকারী দলের পক্ষে টড মরফি ও নাথান লায়ন তিনটি করে উইকেট নিয়েছেন। চতুর্থ দিনের শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ বিনা উইকেটে ৩।  ।

১৫ মিনিটেই সুজি দিয়ে খুদের জন্য বানান এই হেলদি আর মজাদার রেসিপি

বর্ষায় ভ্রমণের সেরা ঠিকানা, ঘুরে আসুন ভারতের এই ৭ অসাধারণ গন্তব্য

ইউটিউবে আসছে বড় পরিবর্তন! ২৪ আগস্ট কার্যকর হবে নতুন নিয়ম

শরীর দিচ্ছে বিপদের সঙ্কেত! জেনে নিন জরায়ু ক্যানসারের এই ৫ লক্ষণ

ঝাড়খণ্ডের জনপ্রিয় ধুসকা বানিয়ে নিন বাড়িতেই, রইল সহজ রেসিপি

অ্যালোপেশিয়ার সমস্যায় নতুন দিগন্ত! আর্থ্রাইটিসের ওষুধেই মিলবে মুক্তি

সকালে খালি পেটে জোয়ানের জল খেলে মিলবে ৬টি দারুণ উপকারিতা

সুস্থ পেটের চাবিকাঠি ত্রিফলা জুস! জানুন এর দুর্দান্ত ৬ উপকারিতা

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের