এই মুহূর্তে




বৃষ্টিতে পণ্ড ব্রিসবেন ম্যাচ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতে ফিরছেন সূর্যরা

নিজস্ব প্রতিনিধি: আশঙ্কাই সত্যি হল। শেষ হাসি হাসল বৃষ্টিই। ফলে পণ্ড হয়ে গেল ব্রিসবেনে ভারত বনাম অস্ট্রেলিয়ার শেষ ম্যাচ। ম্যাচ বাতিল হওয়ায় ২-১ ব্যবধানে সিরিজ জিতলেন সূর্যকুমার যাদবরা। এ নিয়ে সিরিজে দুটি ম্যাচই বৃষ্টিতে ভেস্তে গেল।

শনিবার (৮ নভেম্বর) ব্রিসবেনের গাব্বায় ‘সম্মানের লড়াইয়ে’ মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। ২-১ ব্যবধানে এগিয়ে থাকায় অনেকটাই অ্যাডভান্টেজে ছিলেন সূর্যরা। সিরিজ হারার লজ্জা রুখতে জয় ছাড়া বিকল-প কোনও পথ খোলা ছিল না মিচেল মার্শদের কাছে। এদিনও যথারীতি টস হারেন ভারত অধিনায়ক। জিতে প্রথমে টিম ইন্ডিয়াকে ব্যাট করতে পাঠান অসি অধিনায়ক মার্শ। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে সহজ ক্যাচ দিয়েও বেঁচে যান ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা। মিড অফে সহজ ক্যাচ ফেলে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। তবে ক্রিজের উল্টোপ্রান্তে থাকা শুভমন শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকেন। অসি বোলার বেন ডোয়ারসুইস-নাথান এলিস-জেভিয়ার বার্টলেটকে রেয়াত না করে বেধড়ক পিটুনি দেন। জীবন পেয়ে হাত খুলে খেলতে থাকেন অভিষেক। পঞ্চম ওভার চলাকালীন আচমকাই বাজ পড়া শুরু করে। মুহুর্মুহু বাজ পড়ায় কোনও ঝুঁকি না নিয়ে খেলা বন্ধ করে দুই আম্পায়ার। সেই সময়ে ভারতের রান ছিল ৪.২ ওভারে ৫২। ১৬ বলে ছয়টি চারের সাহায্যে ২৯ রান করে অপরাজিত ছিলেন শুভমন। অন্যদিকে দু’দুবার জীবন পাওয়া অভিষেক ১৩ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন।

জোরে বৃষ্টির সঙ্গে বাজ পড়ায় দর্শকদেরও খোলা আকাশের নীচ থেকে সরিয়ে দেওয়া হয়। মাঠের জায়গায় জায়গায় জল জমে যায়। দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও আবহাওয়ার উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত স্থানীয় সময় রাত ৮.৫০ নাগাদ সরকারি ভাবে ম্যাচ বাতিলের ঘোষণা করা হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

১৪টি ছক্কা, ৯টি চার! ফের তাণ্ডব বৈভব সূর্যবংশীর, UAE-এর বিরুদ্ধে ঝোড়ো সেঞ্চুরি

সাত পাকের আগে বেঁকে বসলেন ধোনি ভক্ত বর, শর্ত শুনে থ কনে, তার পর…

শাহরুখের সঙ্গে সাক্ষাৎ থেকে বিশেষ ম্যাচ, জানুন শনিবার থেকে শুরু মেসির ভারত সফরের যাবতীয় তথ্য

লড়লেন শুধু তিলক, ভারতকে ৫১ রানে হারিয়ে বদলা নিলেন মার্করামরা

ডি’ককের ঝোড়ো ইনিংস, আর্শদীপদের হতশ্রী বোলিং, জিততে ভারতের চাই ২১৪ রান

টস জিতে প্রোটিয়াদের ব্যাট করতে পাঠালেন সূর্য, ভারতের প্রথম একাদশে কারা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ