অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগেই সুখবর ভারতীয় শিবিরে, সুস্থ হয়ে দলে ফিরছেন এই ব্যাটার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলকে ০-৩ ব্যবধানে হারের মুখে পড়তে হয়েছিল। এখন ভারতীয় দল বর্ডার-গাভাস্কার ট্রফির জন্য অস্ট্রেলিয়া সফরে পৌঁছিয়েছে ভারত। আর এই সময় এল সুখবর। চোটের ধাক্কা কাটিয়ে ফের অনুশীলন শুরু করলেন কেএল রাহুল।

কর্ণাটকী তারকার চোট নিয়ে অস্ট্রেলিয়া সফরের শুরুতেই উদ্বেগ তৈরি হয় ভারতীয় শিবিরে। যদিও প্রথম ম্যাচ শুরুর কয়েকদিনের মধ্যেই কমল ভারতের উদ্বেগ। টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি ২২  নভেম্বর (শুক্রবার) থেকে পার্থের অপটাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আর সেখানেই খেলতে চলেছেন রাহুল। বলা বাহুল্য, ভারতের বিপক্ষে অনুশীলন ম্যাচ চলাকালীন প্রসিদ্ধ কৃষ্ণার একটুই শর্ট ডেলিভারি কেএল রাহুলের ডান হাতের কনুইয়ে লাগে।আর তাতেই তাঁকে ছাড়তে হয় মাঠ। তবে এবার খানিক সুস্থ হতেই ফের মাঠে নামতে চলেছেন ভারতীয় ব্যাটার ।

উল্লেখ্য, ভারত বনাম অস্ট্রেলিয়া পারথ টেস্টে রোহিত শর্মা পারথ টেস্টে না খেলায় শুবমান গিল ও যশস্বী জয়সোয়ালকে দিয়ে ওপেন করানোর কথা ভাবা হয়েছিল। কারণ গিলের ওপেন করার অভিজ্ঞতা রয়েছে। এবার গিলও অনিশ্চিত হওয়ায় দুই তারকাকে বেঁচে নেওয়া হয়েছে। আর তাতেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে,  কেএল রাহুলকে দিয়েই হতে চলেছে পারথ টেস্টের ওপেনার ।

প্রথম টেস্টে ভারতীয় স্কোয়াড :  রোহিত শর্মা (অধিনায়ক), জাসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ইশ্বরন, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক) , রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিধ কৃষ্ণ, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর।

নদীর চর দখল করে বেআইনি রিসর্ট! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আজ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক

স্বাদে ও গন্ধে অনন্য, বিশ্বের সবচেয়ে মিষ্টি আম কোনটি জানেন?